চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় চ্যাটজিপিটি থেকে বেশি নম্বর পেল মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 অপরাহ্ন 22, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
চ্যাটজিপিটি প্রশিক্ষণ ও আয় বিষয়ক ছবি, ল্যাপটপে চ্যাটজিপিটি স্ক্রিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তায় চমক দেখাচ্ছিল চ্যাটজিপিটি। ওপেন এআইয়ের এই বিশেষ টুলটির ক্ষমতায় অবাক অনেকেই। এমন প্রশ্নও উঠেছিল, তবে কি মানুষের পারদর্শিতাকেও ছাপিয়ে যেতে চলেছে যন্ত্রের দাপট? আগামী দিনে এই চ্যাটজিপিটির জন্য চাকরি হারাতে হবে, এই ভয় পাচ্ছিলেন অনেকেই।

তাদের জন্য কিছুটা হলেও সুখবর। কারণ চ্যাটজিপিটির দৌড়ের লাগাম কিছুটা থামল এবার। মানুষের মেধার কাছে হার মানল এই কৃত্রিম মেধা। বিশেষ একটি পরীক্ষায় চ্যাটজিপিটি’র চেয়ে অনেক গুণ ভালো ফল করেছে রক্তমাংসের ছাত্র-ছাত্রীরাই।

এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকেরা চ্যাটজিপিটির ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য সম্প্রতি অ্যাকাউন্টিং এর একটি পরীক্ষার আয়োজন করেছিলেন। পরীক্ষার প্রশ্নগুলো ছিল এআইএস, অডিটিং, আর্থিক অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এবং ট্যাক্স সম্পর্কিত। পরীক্ষার ফল হাতে আসার পর তা অ্যাকাউন্টিং বিষয়ক একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, হিসাবনিকাশের এই বিষয়ে অনেকটাই পিছিয়ে চ্যাটজিপিটি। তার প্রাপ্ত নম্বর মাত্র ৪৭ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, যেসব ছাত্রছাত্রী ওই একই পরীক্ষায় বসেছিল তাদের প্রাপ্ত নম্বরের গড় ৭৬ দশমিক ৭ শতাংশ। বটটিকে গাণিতিক ভুলও করতে দেখা গেছে পরীক্ষায়। যেমন বিয়োগের জায়গায় যোগ করা বা সংখ্যাগুলোকে ভুলভাবে ভাগ করা।

পরীক্ষার ১১ দশমিক ৩ শতাংশ প্রশ্নে ছাত্রছাত্রীদের চেয়ে চ্যাটজিপিটির ফল ভাল। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে ভাল ফল করেছে এই কৃত্রিম মেধা। কিন্তু চ্যাটজিপিটি আটকে গিয়েছে ট্যাক্স, অর্থনীতি এবং ব্যবস্থাপনাগত বিষয়ে।

বিশেষজ্ঞদের মতে, অ্যাকাউন্টিং এর এই ধরণের পরীক্ষায় যে গাণিতিক পারদর্শিতা প্রয়োজন হয়, তাতে চ্যাটজিপিটি দুর্বল।

যেকোনও ভাষার লেখা পড়তে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে চ্যাটজিপিটি। সত্য বা মিথ্যা প্রশ্নগুলোর ক্ষেত্রে তার ফল একেবারে নির্ভূল। কিন্তু ছোট ছোট ব্যাখ্যামূলক উত্তরের ক্ষেত্রে চ্যাটজিপিটি হোঁচট খেয়েছে বারবার।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যর্থতা নিয়ে বিশেষজ্ঞেরা নতুন করে চর্চা শুরু করেছেন এবার।

Tags: কৃত্রিম বুদ্ধিমত্তাচ্যাটজিপিটি
Previous Post

ঈদে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা তথ্যমন্ত্রীর

Next Post

শেষ ওভারে আর্শদ্বীপের ঝলক, মুম্বাইকে হারাল পাঞ্জাব

Next Post
পাঞ্জাবের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারে আর্শদ্বীপের ঝলক, মুম্বাইকে হারাল পাঞ্জাব

অভিযোগের পর গুলির ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ককটেল ফাটাতে বাধা দেয়ায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT