চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে সুদানে তিন দিনের যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 22, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সুদানে তিন দিনের যুদ্ধবিরতিতে সাধারণ মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উল ফিতর উপলক্ষে সুদানে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। ৭২ ঘন্টার এ যুদ্ধ বিরতি শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল ৬ থেকে।

জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছিলো। দেশটিতে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’র (আরএসএফ) মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ হাজারের বেশি মানুষ।

আরএসএফ জানিয়েছিলো, তারা শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। কিন্তু রাজধানী খার্তুম ও আশপাশের শহরগুলোতে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।

যদিও সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আরএসএফের সঙ্গে আলোচনার বিষয়টি বাতিল করে বলছেন, কেবল আরএসএফ আত্মসমর্পণ করলেই তা গৃহীত হবে।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেসামরিক নাগরিকদের সঙ্গে চলমান যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ক্ষমতার দ্বন্দ্বে সেনাবাহিনী এবং আরএসএফ’র মধ্যে সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। যা শনিবার সংঘাতে রূপ নেয়।

এর আগে, গণবিক্ষোভের মুখে ১৯’র এপ্রিলে প্রেসিডেন্ট আল-বশিরকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী। এর মধ্যদিয়ে বশিরের ৩০ বছরের শাসনের অবসান হয়।

Tags: সুদানসুদানে যুদ্ধবিরতি
Previous Post

ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Next Post

অসহায় মানুষদের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন

Next Post
ট্রাই ফাউন্ডেশন অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় মানুষদের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন সংবাদ Portal এর তিনজন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন শিল্পীর কণ্ঠে ঈদের গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT