চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের ঈদ, কে কী করছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 পূর্বাহ্ন 22, এপ্রিল 2023
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় তারকারা একত্রে ছবি, বিনোদন ও মিডিয়া খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারকারা।

এক্ষেত্রে বলিউডের তারকাদের নামও উল্ল্যেখযোগ্য। আর ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। এই ‘খান’ বলতেই বহির্বিশ্বে আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকে তাদের প্রিয় তারকারা ঈদে কী করছেন।

চলুন জেনে নেওয়া যাক এবছর ঈদে বলিউড তারকারা কে কী করছেন

শাহরুখ খান

‘বলিউড বাদশা’ শাহরুখ খানের কাছে ঈদ হলো বিশেষ কিছু। মিলনের উৎসব। ফলে ঈদের দিনটি কখনোই একা কাটাতে চান না এ তারকা। বলিউডের কিং খান প্রতিবারের মতো এবারও নিজ বাংলো মান্নাতেই ঈদ উদযাপন করছেন।

কিং খানের ঈদের দিন শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদের দিন সকালবেলা তার বাড়িতেই হয় ঈদের জামাত, নামাজ পড়াতে আসেন মৌলভি।

এরপর মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান শাহরুখ। নিজেদের মতো করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে দিনটি বেশ আনন্দেই কাটান এ বলিউড তারকা।

তবে পরিবারের সঙ্গে দিনটি কাটালেও ভক্তদের জন্য টুইট বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কিং খান।

সালমান খান
ঈদ মানেই সালমান খানের সিনেমা। আর তাই ঈদে সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি থাকে। সালমানও যেন তার ভক্তদের কোন ভাবেই নিরাশ করতে চান না। তাইতো এবারের ঈদেও আসছে সালমানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’।

তবে শুধু সিনেমা উপহার দিয়ে নয়, টুইটারে ভক্তদের উদ্দেশ্যে টুইট বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন সাল্লু। এতসবের বাইরেও ঈদ নিয়ে থাকে তার কিছু পরিকল্পনা। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব একটু বেশি নজরদারিতে রাখেন এ তারকা। মা-বাবা, ভাইদের নিয়েই থাকে পরিকল্পনার প্রধান অংশ।

তাই ঈদের দিন সকালটা বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাকিটা সময় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটান বলিউডের এ তারকা। এছাড়াও পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান। এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে।

আমির খান
বলিউডের আরেক খান, আমির খানের ঈদ উদযাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা। খুবই সাদামাটা আর অনাড়ম্বরভাবে ঈদ উদ্‌যাপন করেন তিনি। দিনটি বিশেষ হলেও প্রতি বছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা।

ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদযাপন করেন আমির। পরিবারের সদস্য আর হাতেগোণা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই পরিবারকে সময় দেন আমির। ঈদের দিন তিনি সাধারণত শুটিংয়ের কাজ রাখেন না। স্ত্রী, ছেলেকে নিয়েই ঈদের দিন পরিকল্পনা থাকে তার। সন্ধ্যার পর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন আমির খান।

কারিনা কাপুর খান-সাইফ আলি খান
প্রতি বছরই জমকালোভাবে ঈদ উদযাপন করে পতৌদি পরিবার। পুরো পরিবার নিয়ে কারিনা কাপুর খান এবং সাইফ আলী খান ঈদ উৎসব উদযাপন করেন। নিজেদের মুম্বাইয়ের বাড়িতে একসাথে ঈদ উদযাপন করে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা।

ফারাহ খান
ছোটবেলার ঈদের কথা মনে পড়লে ভীষণ নস্টালজিয়ায় ভোগেন নির্মাতা ও নৃত্য পরিচালক ফারাহ খান। ঈদের স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘আমার দাদি ঈদের আগের দিন বিরিয়ানি রান্না করতেন। সেই বিরিয়ানি তিন থেকে চারবার খেতাম। তার হাতের সেই বিরিয়ানি এখনো মিস করি, যেন তার হাতের স্বাদ, তার সেই ভালোবাসা এখনো আমাদের শরীরে মিশে আছে।’

ইমরান হাশমি
ঈদের দিনে ছেলে আয়ান এবং বাবার সাথে নামাজ পড়েন বলিউড তারকা ইমরান হাশমি। শৈশব থেকেই সকালের এই প্রার্থনা তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে।

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্তও তার স্ত্রী মান্যতা দত্ত এবং সন্তান শাহরান এবং ইকরার সাথে ঈদ উৎসব উদযাপন করেন। পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটিয়ে তিনি প্রতি বছর দিনটিকে স্মরণীয় করে রাখেন।

সূত্র: বলিউড লাইফ

Tags: আমির খানকারিনাবলিউডশাহরুখসালমান শাহসিনেমা
Previous Post

চাঁদরাতে মেহেদি রাঙা হাত

Next Post

ঈদের দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

Next Post
একজন নারী ঘরে বসে, শান্ত ও মনোযোগী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

ঢাকার রাস্তায় রঙিন ঈদ আলোকসজ্জা ও লাইটিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উল ফিতরে রাজধানী সেজেছে নতুন রূপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT