চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বারের মত আয়োজিত ফেস দ্য কেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 21, এপ্রিল 2023
in চট্টগ্রাম, তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
Face the Case 3.0 case competition poster with silhouettes and event details. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ টানা তৃতীয়বারের মত আয়োজন করছে দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় কেস সলভিং প্রতিযোগিতা ফেস দ্য কেস ৩.০। সম্প্রতি শেষ হয়েছে এই প্রতিযোগিতার প্রথম ধাপের রেজিষ্ট্রেশন।

ফেস দ্যা কেস মূলত এমন একটি কেস সলভিং কম্পিটিশন, যেখানে বর্তমান ইস্যু বিষয়ক বাস্তবধর্মী সমস্যার যুগোপযোগী সমাধান দিতে হয় প্রতিযোগীদের। ফেস দ্য কেস যাত্রা শুরু করে দেশজুড়ে করোনা মহামারীর প্রকোপের সেই কঠিন সময়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে। গত দুইবছর এই আয়োজন ব্যাপক সাড়া পেয়েছে দেশজুড়ে। মূলত সেই সাফল্যের ধারা ধরে রাখতেই এবছর ভিন্ন মাত্রায় আয়োজিত হচ্ছে ‘ফেস দ্য কেস ৩.০।’

এবারের প্রতিযোগিতাটি হতে যাচ্ছে তিনটি ধাপে। প্রথম ধাপে প্রতিযোগীদের দেওয়া হবে বাস্তবধর্মী একটি সমস্যা, যার সমাধান দিতে হবে। সমাধানটি বিচারকদের মনঃপূত হলে প্রতিযোগী চলে যাবেন দ্বিতীয় ধাপে, যেখানে পূর্বের সমাধানটি উপস্থাপন করতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে। এই ধাপ পেরিয়ে গেলে এরপর সর্বশেষ অর্থাৎ চূড়ান্ত ধাপে দেওয়া হবে একটি নতুন সমস্যা বা কেস। বিজয়ীদের জন্য এবার অপেক্ষা করছে ৫০ হাজার টাকার পুরস্কার, যা এবারের নতুন চমক। এছাড়াও এবারের অন্যতম আকর্ষণ হিসেবে চূড়ান্ত পর্ব চুয়েটের নবনির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথম ধাপে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন চলে ২৯ মার্চ ২০২৩ থেকে ১৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ এবং অনুরোধ বিবেচনা করে রেজিস্ট্রেশন এর সময়সীমা ৭২ ঘণ্টা বাড়ানো হয়। গত দুইবারের সকল রেকর্ড ভেংগে এবারের আয়োজনে ৩০১ টি টিম ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নিচ্ছে। সর্বমোট প্রতিযোগীর সংখ্যা ৮৪২।

প্রতিযোগীদের প্রথম ধাপের জন্য কেস দেওয়া হবে ২২শে এপ্রিল ২০২৩ এ, যা সমাধান করার জন্য সময় পাবে আগামী ৬ মে ২০২৩ অব্দি। ব্যাপক পরিসরে আয়োজিত এবারের ফেস দ্যা কেস এর সার্বিক পরিচালনায় অর্গানাইজিং কমিটিতে বিভিন্ন ব্যাচের মোট ৮২ জন শিক্ষার্থী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে মোট ৩৭ জন ক্যাম্পাস এম্বাসেডর, যারা স্বীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতা বিষয়ক প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এবারের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েটনিউজ২৪, দ্য বিজএস স্ট্যান্ডার্ড ও চ্যানেল আই অনলাইন। রেডিও পার্টনার হিসেবে থাকছে বাংলা রেডিও ৯৫.২ এফএম। ই-লার্নিং পার্টনার হিসেবে থাকছে ইউনিক স্কুলিং। সিলভার স্পন্সর হিসেবে এই প্রতিযোগিতার সাথে আছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।

Tags: চ্যানেল আই অনলাইন
Previous Post

পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি

Next Post

অনাবিল আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর

Next Post
ঈদের নামাজের পরে কোলাকুলি

অনাবিল আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর

চ্যানেল আই অনলাইন: পবিত্র ঈদ উল ফিতরে নতুন কন্টেন্টের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদ উল ফিতরে আইস্ক্রিনে থাকছে একঝাঁক নতুন কন্টেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT