বরাবরের মতো এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে । এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে শেষ জামাত হবে বেলা ১১ টা ৫ মিনিটে। এছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদ ও ময়দানে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের বিশেষ জামাত।







