চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ পয়েন্ট ফেরত পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশায় জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 21, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জুভেন্টাসের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে দলবদলে অনিয়ম ও বিভিন্ন অভিযোগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছিল। তুরিনের ক্লাবটির জন্য স্বস্তির খবর, সেই পয়েন্ট ফিরে পেয়েছে সিরি আ জায়ান্টরা। এতে লিগে পয়েন্ট টেবিলের সাত থেকে এক লাফে তিনে উঠে এসেছে তারা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও উজ্জ্বল হয়েছে মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দলের।

ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত জুভেন্টাসের বিপক্ষে আনা আর্থিক অনিয়মের অভিযোগ পুরোপুরি পরিষ্কার নয় বলে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। পুরো তদন্ত শেষ না হওয়া এবং সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন পয়েন্ট না কাটারও নির্দেশও দিয়েছেন আদালত।

জানুয়ারিতে দলবদলের সময় আর্থিক বিবরণীতে অনিয়ম থাকায় ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ট্রাইব্যুনালের রায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কাটা পড়েছিল। সেসময় তারা সিরি আ’র পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ে বড় ধাক্কা খায়। তিন নম্বর থেকে নেমে আসে দশে। পরে বেশকিছু ম্যাচে জয়ের ফলে আটে উঠে আসে অ্যাল্লেগ্রির দল।

সেসময় দলটির পয়েন্ট কেটে নেয়ার সঙ্গে সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিসহ ১১ জন সাবেক-বর্তমান পরিচালককেও বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

সিরি আ’তে এখন ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে লাৎসি। ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেক এগিয়ে নাপোলি।

Tags: ইতালিজুভেন্টাসলিড স্পোর্টসসিরি আ
Previous Post

এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও দুর্ভোগহীন হয়েছে: ওবায়দুল কাদের

Next Post

সদকাতুল ফিতর ও এর বিধান

Next Post

সদকাতুল ফিতর ও এর বিধান

চট্টগ্রামের বাজারে মুরগি ও চিনির দাম চিত্র, দামের তালিকা বোর্ডে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে আবার অস্থির মুরগি ও চিনির বাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT