চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্তর্জাতিক সনদ সুফল বয়ে আনবে: বুয়েট উপাচার্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 19, এপ্রিল 2023
in তথ্যপ্রযুক্তি
A A
বুয়েটের শিক্ষার্থীকে আন্তর্জাতিক সনদ প্রদান করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন: শিক্ষার্থীদের আন্তর্জাতিক সনদ তাদের জন্য সুফল বয়ে আনবে।

সম্প্রতি, হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির চার মাসের প্রশিক্ষণ সম্পন্ন করা ২৪ শিক্ষার্থীর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুয়েট উপাচার্য বলেন: এখন আর শুধুমাত্র একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়।এই একাডেমির সাথে হুয়াওয়ের যে সংশ্লিষ্টতা আছে তার ফলে শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয়গুলো সম্পর্কে আরও ভালভাবে জানতে পারছে। এর মাধ্যমে তাদের কাজের সুযোগ আরও বিস্তৃত হবে এবং এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তুলবে।

হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাংচেং বলেন: বাংলাদেশে একটি উন্নত আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের প্রাসঙ্গিক আইসিটি দক্ষতায় দক্ষ করে তুলতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। এই একাডেমির প্রতি তরুণ শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমরা আনন্দিত।

এ বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া প্রথম ব্যাচের প্রশিক্ষণের বিষয় ছিল রাউটিং ও সুইচিং (আইপি নেটওয়ার্কস) এবং ফাইভজি’র (সেলুলার অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস)। ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী রাউটিং ও সুইচিং নিয়ে এবং ১০ জন শিক্ষার্থী ফাইভজি নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। হুয়াওয়ে অথোরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক অ্যাকাডেমি (এইচএআইএনএ) এই কোর্স ডিজাইন করা হয় ও সার্টিফিকেট প্রদান করা হয় যা বিশ্বব্যাপী স্বীকৃত।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাবেশ ও সনদ বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়াও, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তিন হাজারের বেশি  আন্তর্জাতিক প্রশিক্ষকদের সাথে যোগাযোগের সুযোগ তৈরি হয় এই একাডেমিতে। এই একাডেমির লক্ষ্য পরবর্তী ব্যাচগুলোতে ১৯টি আলাদা বিষয়ে ৮৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলাম সহ অন্যান্যরা।

আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পূরণে হুয়াওয়ে সাউথ এশিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার মাধ্যমে আইসিটি একাডেমি স্থাপন করছে। তরুণ শিক্ষার্থীদের আইসিটি সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশে হুয়াওয়ে এর ষষ্ঠ আইসিটি একাডেমি সম্প্রতি কুয়েটে প্রতিষ্ঠা করেছে।

Tags: বুয়েটবুয়েট উপাচার্যহুয়াওয়ে
Previous Post

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

Next Post

মুক্তি পাচ্ছে ইরফান খানের শেষ সিনেমা

Next Post
ইরফান খানের শেষ সিনেমার পোস্টার, প্রেম ও আবেগের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পাচ্ছে ইরফান খানের শেষ সিনেমা

অ্যাঞ্জেলিনা জোলি ও অন্য একজনের ছবি, উভয়ই হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT