চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার মৃত্যু: আদালতে বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 19, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অভিনেতা বা ফুটবলপ্রেমীর আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য অভিযুক্ত আটজন চিকিৎসক বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। আর্জেন্টিনার একটি আপিল আদালত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। এখনো বিচারের দিন ধার্য করা হয়নি।

অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুক, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, দুজন ডাক্তার, দুজন নার্স। ২০২২ সালে তাদের বিচারের জন্য আবেদন করা হয়েছিল। আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এই অপরাধে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হয়ে থাকে।

২৫ নভেম্বর ২০২০, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর। মারা যাওয়ার মাসের শুরুর দিকে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ভালো চিকিৎসা হয়েছিল ম্যারাডোনার। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। স্বস্তি ফিরেছিল। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের এমন প্রস্থানের পর প্রশ্নের ডালপালা মেলতে থাকে।

অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ম্যারাডোনাকে বুয়েন্স আয়ার্সের একটি ভাড়া বাড়িতে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। কয়েক দশক ধরে কোকেন এবং অ্যালকোহল আসক্তির সাথে লড়াই করছিলেন ৮৬’র বিশ্বকাপজয়ী তারকা।

মৃত্যুর কারণ উদঘাটনে ২০ সদস্যের তদন্ত কমিটি করা হয়। পরে আর্জেন্টিনার প্রসিকিউটররা ম্যারাডোনার যত্নে নিয়োজিত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। যেখানে উঠে আসে চিকিৎসায় ‘ঘাটতি ও অনিয়ম’র কথা। প্রসিকিউটররা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে, ম্যারাডোনা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পেলে বেঁচে থাকার আরও ভালো সুযোগ পেতেন।

Tags: আদালতআর্জেন্টিনাপ্রসিকিউটরম্যারাডোনালিড স্পোর্টস
Previous Post

ঈদে ঢাকায় ভয়াল ‘ইভিল ডেড’ সিরিজের নতুন ছবি

Next Post

ঈদে ফাঁকা রাজধানী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা: আইজিপি

Next Post
বাংলাদেশের পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ফাঁকা রাজধানী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা: আইজিপি

আল কোরআন ও সিয়াম সম্পর্কিত আলোচনা, কুরআন ও রামাযান বিষয়ক প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ২৭: সিয়াম ও কুরআন কিয়ামত দিবসে সুপারিশ করবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT