চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যক্ষ সেলিনা শেলীর বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 অপরাহ্ন 18, এপ্রিল 2023
in শিক্ষা
A A
অধ্যক্ষ সেলিনা শেলীর বরখাস্তের আদেশের প্রতিবাদে আন্দোলন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে মন্তব্যের জেরে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক।

মঙ্গলবার সাংস্কৃতিক সংগঠক ও আবৃত্তি শিল্পী রাশেদ হাসানের স্বাক্ষরে তাদের একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়: দেশের বিশিষ্ট কবি ও চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া একটি পোস্ট নিয়ে সম্প্রতি একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।বাঙালি মুসলমান চিরকাল পবিত্র রমজান মাসকে ‘মাহে রমজান’ বা ‘রমজানুল মোবারক’ বলতে অভ্যস্ত। ইদানিং ‘রামাদান’ শব্দটির ব্যবহার উনার কাছে আরোপিত মনে হওয়ায় তিনি এ বিষয়ে ফেইসবুকে একান্ত ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন।কিন্তু সেলিনা শেলীর সহজ, সরল বিশ্বাসে দেওয়া এই বক্তব্যকে অহেতুক বিকৃত ও অতিরঞ্জিত করে সুযোগসন্ধানী মৌলবাদী গোষ্ঠী অহেতুক পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করতে থাকে। কুশপুত্তলিকা দাহসহ মিছিল-সমাবেশ করে মৌলবাদী গোষ্ঠী তাকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে।

সেখানে আরও বলা হয়: নিরাপত্তাহীনতায় কবি সেলিনা শেলী ফেসবুকে দেওয়া পোস্টটি পরবর্তীতে প্রত্যাহার করে নেন। কিন্তু এরপরও এই গোষ্ঠী তাকে হুমকি-ধমকিসহ নানাভাবে হেনস্থা অব্যাহত রেখেছে। এদিকে সমগ্র বিষয়টি যাচাই-বাছাই ছাড়াই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেলিনা আক্তার শেলীকে কর্মক্ষেত্র থেকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় মামলা দায়ের করে।

সম্মিলিত আবৃত্তি পরিষদ, উদীচী, খেলাঘর চট্টগ্রাম মহানগর, প্রমা আবৃত্তি সংগঠন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, বোধন আবৃত্তি পরিষদ, কণ্ঠনীড়, নির্মাণ আবৃত্তি সংগঠন, বিভাষ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র সাংগঠনিকভাবে এই বিবৃতির সঙ্গে একাত্মতা পোষণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেলিনা আক্তার শেলী শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা লেখেন। চট্টগ্রামসহ সারাদেশে তিনি কবি সেলিনা শেলী হিসেবেও পরিচিত।

ফেসবুকে একটি ‘ফান পোস্টে’ ধর্ম নিয়ে তার এক মন্তব্যের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাকে কলেজের পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

বরখাস্তের আদেশে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিভাগীয় মামলা করার কথাও বলা হয়।

বিশিষ্টজনরা বিবৃতিতে বলেন: আমরা কবি সেলিনা শেলীকে হুমকি দেয়া স্বাধীনতাবিরোধী মৌলবাদী চক্রের এই হীন তৎপরতার তীব্র নিন্দা জানাই। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবিলম্বে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

“বন্দর কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সেলিনা আক্তার শেলীর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিদাতাদের মধ্যে যারা আছেন- বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মানবাধিকার সংগঠক নূরজাহান খান, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলম, কথাসাহিত্যিক অধ্যাপক ফেরদৌস আরা আলীম, উন্নয়ন সংগঠক শিশির দত্ত, সাংস্কৃতিক সংগঠক ডা. চন্দন দাশ, আইনজীবী অ্যাডভোকেট আকতার কবীর চৌধুরী।

এছাড়া ইতিহাস গবেষক মুহাম্মদ শামসুল হক, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, নাট্যজন কুন্তল বড়ুয়া, শিক্ষক হোসাইন কবির, সাংবাদিক ফারুক ইকবাল, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, সাংবাদিক রাজীব নূর, মহিলা পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক লতিফা কবীর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান রয়েছেন বিবৃতিদাতাদের মধ্যে।

Previous Post

অবশ্যই জিয়ার শাসনামলের সেনা হত্যার বিচার করব: প্রধানমন্ত্রী

Next Post

শ্রীলঙ্কা সফরের দলে নেই সালমা-রুমানা

Next Post
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা মাঠে, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরের দলে নেই সালমা-রুমানা

Three young women smiling and posing indoors, casual attire, cheerful mood. Channel i News - চ্যানেল আই নিউজ

খুন হওয়ার আগে ‘অশনি বার্তা’ দিয়েছিলেন তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT