চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘লিডার’ দিয়ে খুলছে বেশকিছু বন্ধ হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 18, এপ্রিল 2023
in বিনোদন
A A
Old building with barred windows and faded posters in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্স বাদে দেশে চালু থাকা সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা ৫০টির মতো। তবে ঈদ মৌসুম আসায় বন্ধ থাকা প্রায় একশো’র কাছাকাছি বন্ধ সিনেমা খুলছে। পরিবেশক ও হল বুকিংয়ের দায়িত্বরত মানুষেরা বলছেন, বন্ধ হলগুলো বেশি খুলছে শাকিবের কারণে।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, লোকাল, আদম, পাপ, জ্বিন, আদম, প্রেম প্রীতির বন্ধন ছবিগুলো। সবগুলো ছবির মধ্যে খোঁজ নিয়ে জানা যায়, স্টার সিনেপ্লেক্স বাদে সুপারস্টার শাকিব খানের ‘লিডার’ ইতোমধ্যে ৬০টির বেশি হলে ঈদে প্রদর্শন নিশ্চিত করে ফেলেছে।

এ ছবির সংশ্লিষ্টরা জানান, সিনেপ্লেক্সের একাধিক ব্রাঞ্চেও চলবে ‘লিডার’। তারা জানান, চালু থাকা সিনেমা হলগুলোর বড় অংশজুড়ে থাকবে ‘লিডার’।

এদিকে, ঈদে শাকিব খানের শুধুমাত্র একটি ছবি আসায় সিঙ্গেল স্ক্রিনের অনেক হল মালিক ছবিটি নিয়ে আগ্রহী। তাদের বন্ধ থাকা সিনেমা হল আবার চালু করছেন। অনেক সিনেমা হল সর্বশেষ পরাণ ও হাওয়া চালিয়ে বন্ধ করা হয়েছিল। কোনোটি গত ঈদুল আযহার পর থেকে বন্ধ ছিল।

সেই সব সিনেমা হলে ঈদে ছবি ‘লিডার’র পোস্টার ঝুলছে। তবে হাতে পাওয়া স্থিরচিত্রে দেখা যায় বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা হলটি দীর্ঘদিন যাবত বন্ধ। সিনেমা হল সংলগ্ন পরিবেশ নোংরা, অনেকটা ভূতের বাড়ি! সেই হলটিও খুলছে। জানা যায়, গত রোজার ঈদে ওই হলে চলেছিল শাকিবের ‘গলুই’।

বগুড়ার সোনিয়া সিনেমা হলটিও ‘লিডার’ দিয়ে খুলছে। ভোলা ও বরিশালের একাধিক বন্ধ থাকা সিঙ্গেল স্ক্রিনগুলো চালু হচ্ছে শাকিবের কারণে। পটুয়াখালি, বরগুনা ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন জায়গার বেশকিছু বন্ধ থাকা হলও খুলবে ‘লিডার’ দিয়ে।

‘লিডার’ পরিবেশনা করছে এম এম মঞ্জুর রহমান। তিনি জানান, ইতোমধ্যে নিশ্চিত হয়েছে দেশের অধিকাংশ বড় বড় সিঙ্গেল স্ক্রিনে চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’। অনেকগুলো বন্ধ সিনেমা হলেও আমরা ছবি দিচ্ছি। যারা ছবি নিচ্ছেন আশ্বস্ত করছেন ঈদে ভালো পরিবেশে ছবি চালাবেন।

প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’।

টিজার মুক্তির পর  পাঁচদিন আগে এর ‘কথা আছে’ নামে একটি গান প্রকাশের পর সর্বমহলে সাড়া ফেলে দিয়েছে। ছবিতে শাকিব ছাড়াও আছেন বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Tags: আদমকিল হিমজ্বিন’পাপপ্রীতিপ্রেম প্রীতির বন্ধনবুবলীমাসুম বাশারমিলি বাশারমিশা সওদাগররিমু রেজা খন্দকারলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশলোকালশহীদুজ্জামান সেলিমসমু চৌধুরীসীমান্তসুব্রত
Previous Post

সুপার লিগের শুরুতেই মুখোমুখি আবাহনী-মোহামেডান

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০০

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০০

কুয়েতের ২১ মসজিদে ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের ২১ মসজিদে ঈদের নামাজ পড়াবেন ২১ বাংলাদেশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT