চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্নাতকদের অর্ধেকই বেকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 18, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ছাত্র বই পড়ছে লাইব্রেরিতে, শিক্ষার্থীর পড়াশোনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকশিত হচ্ছে ভারতের শিক্ষা ব্যবসা। দ্রুতগতিতে তৈরি হচ্ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। তবু সীমিত শিক্ষা বা প্রকৃত শিক্ষার ঘাটতি নিয়েই গ্র্যাজুয়েট হচ্ছেন হাজার হাজার ভারতীয় তরুণ। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শিক্ষার ঘাটতি দেশটির অর্থনীতিতে বেশ প্রভাব ফেলছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এগিয়ে যাওয়ার জন্য মরিয়া এই তরুণদের কেউ কেউ চাকরি পাওয়ার আশায় একাধিক ডিগ্রির জন্য ছোট ছোট অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা মার্কেটপ্লেসের ভিতরে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থ প্রদান করছে। কারণ এই প্রতিষ্ঠানগুলো চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে।

এটা এক অদ্ভুত প্যারাডক্স। একদিকে ভারত থেকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোতে সুন্দর পিচাই বা সত্য নাদেলার মতো সফল মেধাবীরা নেতৃত্ব দিচ্ছেন। অপর দিকে স্পেকট্রামের অন্য প্রান্তে হাজার হাজার শিক্ষার্থী ছোট বেসরকারি কলেজে পড়ছেন, যাদের নিয়মিত ক্লাস নেই এবং অল্প প্রশিক্ষিত শিক্ষক ও সংক্ষিপ্ত পাঠ্যক্রম ব্যবহার করে তাদের শিক্ষা দেয়া হচ্ছে।

শিক্ষার্থীরা ডিগ্রি বনাম খরচের ফলাফল নিয়ে বেশি চিন্তাভাবনা করছে। প্রতিভা মূল্যায়ন সংস্থা হুইবক্সের একটি সমীক্ষা অনুযায়ী, ভারতে সকল স্নাতকদের অর্ধেকই শিক্ষা ব্যবস্থার সমস্যার কারণে ভবিষ্যতে বেকার হতে চলেছে।

কোম্পানিগুলো বলছে, তারা দক্ষ কর্মী নিয়োগ দিতে চায়। কিন্তু সে অনুযায়ী শিক্ষিত দক্ষ জনশক্তি তারা পাচ্ছে না। অপর দিকে শিক্ষার্থীরা জানাচ্ছে, নিশ্চিত চাকরি পাবেন ভেবে মোটা অংকের অর্থ ব্যায় করে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও বিভিন্ন প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের সময় উত্তর দিতে পারছেন না। এমন সমস্যার মুখোমুখি হওয়ার পর তারা বুঝতে পারছেন, তাদের শিক্ষার ঘাটতি আছে। আর তাই দক্ষতা বৃদ্ধির জন্য আরও উচ্চতর ডিগ্রির প্রতি আকৃষ্ট হচ্ছেন।

এই সমস্যাটি এতটাই জালের মত ছড়িয়ে আছে যে, বিভিন্ন সময় সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও মোটাদাগে সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না, বরং ক্রমেই বেড়ে চলছে এই ধরণের সমস্যা। এই সমস্যার কারণে ভারতের অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

Tags: গ্র‌্যাজুয়েটবেকারবেকার সমস্যাভারত
Previous Post

সারা দেশে তাপমাত্রা সামান্য কমেছে

Next Post

বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সে আগুনই তাদের পুড়িয়ে মারবে: ওবায়দুল কাদের

Next Post
বিএনপি ওবায়দুল কাদেরের মন্তব্যের সময় বিভিন্ন নেতা ও কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সে আগুনই তাদের পুড়িয়ে মারবে: ওবায়দুল কাদের

বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের ঈদ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিন পত্রিকার ঈদ সংখ্যা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT