চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি ইকবাল হাসানকে শ্রদ্ধা জানিয়ে অন্টারিও পার্লামেন্টে বিবৃতি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:53 অপরাহ্ন 18, এপ্রিল 2023
in প্রবাস সংবাদ
A A
কবি ইকবাল হাসানকে শ্রদ্ধা জানিয়ে অন্টারিও পার্লামেন্টে বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসানের মৃত্যুতে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে এক বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট অফ অন্টারিও’এর ডলি বেগম বলেন, গত সপ্তাহে আমরা একজন মহান সাহিত্যিক ইকবাল হাসানকে হারালাম। আজ আইনসভায় তাঁকে শ্রদ্ধা জানাতে পেরে আমি সম্মানিত ।

সাহিত্যে তাঁর অবদান ভবিষ্যত প্রজন্মের লেখকদের অনুপ্রাণিত করবে এবং বাঙালি সাহিত্যিক সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসাবে তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।

এছাড়াও তিনি পার্লামেন্টে লেখকের কর্মজীবনের প্রশংসা করে বাংলা সাহিত্যে তাঁর অবদানের কথা উল্লেখ করে বাংলা একাডেমী কর্তৃক সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারের কথা তুলে ধরেন।

সত্তর দশকের কবি ইকবাল হাসান ১৯৫২ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন এবং পূর্বাণী’র সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেছেন।

কয়েক দশক ধরে কানাডার টরন্টোতে বসবাস করছিলেন কবি ইকবাল হাসান। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘অসামান্য ব্যবধান’, জোছনার চিত্রকলা, ‘কপাটবিহীন ঘর’, ‘দূর কোন নক্ষত্রের দিকে’, ‘দূরের মানুষ কাছের মানুষ’, ‘আলো আঁধারে কয়েকটি সোনালী মাছ’, ‘চোখ ভেসে যায় জলে’, ‘সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র’, ও ‘কিছু কথা কথার ভেতরে’।

উল্লেখ্য কানাডার স্থানীয় সময় ১২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার টরন্টোর মাইক্যাল গ্যারন হাসপাতালে কবি ইকবাল হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি ইকবাল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী এবং এক মেয়ে রেখে গেছেন।

Tags: কানাডাবিবৃতি
Previous Post

কল-কারখানার বর্জ্য অবাধে নদীতে, মরছে মাছসহ জলজ প্রাণী

Next Post

মুক্তির অনুমতি পেল ‘কিল হিম’

Next Post
অভিনেতা অনন্ত জলিলের স্টাইলিশ লুক সহ সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অনুমতি পেল 'কিল হিম'

নেতা বক্তৃতা দিচ্ছেন, পেশাদার বক্তা, পটভূমিতে নীল রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার রেফারিকে অর্থ দেয়ার তদন্ত নোংরা প্রচারণার অংশ: লাপোর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT