চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্তর কেক খাওয়ার ভিডিও দেখে মজা পেয়েছেন বর্ষা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in বিনোদন
A A
বর্ষা কেক খাওয়ার সময় মজা করছেন, অনন্তর কেক খাওয়ার ভিডিও দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের জন্মদিনে ‘রোজা রেখে কেক কেটে সেই কেক খেয়ে’ ট্রল হচ্ছেন অনন্ত জলিল। সোমবার সকালে এমন ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। রোজা রেখে অনন্তর কেক খাওয়া সেই ভিডিও দেখে তার স্ত্রী বর্ষা নিজেও মজা পেয়েছেন বলে জানান!

জন্মদিনে স্বামী অনন্ত জলিলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে তিনি লিখেছেন, ‘আসলে অনন্ত ভুল করছে। সারা মাস রোজা রেখে আজকে কী হইলো? যাইহোক আমি নিজেও মজা পেয়েছি ভিডিওটি দেখে।’

কেক খাওয়ার সময় অনন্তর পাশে তার ‘কিল হিম’ ছবির পরিচালক এমডি ইকবাল ছিলেন। তিনি অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। বর্ষা তার পোস্টে লেখেন, ‘ইকবাল ভাই নিজেও ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে এবং আজকেও আছে। ইকবাল ভাই আপনি কেন কেক খাইয়ে দিলেন?’

সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। যদিও সঙ্গে সঙ্গে অনন্ত দাবি করেন, তিনি রোজা আছেন। ভুল করে কেক খেয়ে ফেলেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে!

ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটছেন অনন্ত জলিল। ছবির পরিচালক এমডি ইকবাল কেক খাইয়ে দেন অনন্তকে। তখন তিনি উপস্থিত থাকা মানুষদের কেক খেতে বলেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা।’

ক’দিন আগেই প্রকাশ পেয়েছে অনন্ত জলিল অভিনীত ছবি ‘কিল হিম’র টিজার। মুক্তি পাওয়া টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এই নায়ক। আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে মুগ্ধ হয়ে যাবেন!

Tags: অনন্তঅনন্ত জলিলএমডি ইকবালকিল হিমজলিলপরিচালকবর্ষারোজা
Previous Post

রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন প্রাইজমানি আড়াইগুণ বাড়ল

Next Post

মোহামেডানকে জেতালেন অঙ্কন, সাকিবের জায়গায় খেললেন আশরাফুল

Next Post
অঙ্কন পুরস্কার গ্রহণ করছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2022-23. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানকে জেতালেন অঙ্কন, সাকিবের জায়গায় খেললেন আশরাফুল

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT