চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:04 অপরাহ্ন 16, এপ্রিল 2023
in জনপদ, টাঙ্গাইল
A A
মৃত গরুর মাংস বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রি করার দায়ে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মণ্ডলের ছেলে হাসমত (৪৪)।

শনিবার ১৫ এপ্রিল রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড় এলাকায় বিক্রি করার সময় মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। এরআগে ১৫০ কেজি ওজনের মরা গরু কেটে বিক্রি করছিল মাংস ব্যবসায়ী।

জানা গেছে, মাংস ব্যবসায়ী মরা গরু সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রি করতেন। শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। এসময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরুর মাংস বিক্রির কথা স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেনারী সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Tags: গরুর মাংস
Previous Post

তাপমাত্রাজনিত কারণে জারি হতে পারে ‘জরুরি অবস্থা’

Next Post

হুসনে খুলুকের দ্বার খোলে মাহে রমজান

Next Post
একজন মুসল্লি নমাজের জন্য প্রার্থনা করছেন, মাথা মাটিতে রেখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হুসনে খুলুকের দ্বার খোলে মাহে রমজান

মুজিবনগর স্মৃতি সৌধ, বাংলাদেশের স্বাধীনতার স্মরণে নির্মিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT