চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে অপহরণ চক্রের ৪ সদস্য আটক

এস কে রাসেল by এস কে রাসেল
10:46 পূর্বাহ্ন 16, এপ্রিল 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
অপহরণ চক্রের ৪ সদস্যকে কিশোরগঞ্জে আটক করেছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নওদা এলাকা থেকে অটোরিক্সা, ১টি ধারালো চাপাতি ও ৪টি মোবাইল ফোনসহ তাদেরকে আটক করে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

আটকরা হলেন- কিশোরগঞ্জ পৌর শহরের নগুয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মাহমুদ হক টিটু (২৩), বগাদিয়া (নগুয়া) এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. লালন মিয়া (২৪), আমলীতলা বত্রিশ এলাকার সফুর উদ্দিনের ছেলে মো. হৃদয় (২৩) ও সদর উপজেলার বিলবরুল্লা এলাকার তোতা মিয়ার ছেলে মো. মাসুম (১৯)।

রোববার রাত সোয়া ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জেলার পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী এলাকার মো. লিটন মিয়ার ছেলে আরাফাতুল ইসলাম (আকাশ) (১৭) ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে ট্রেনযোগে কিশোরগঞ্জ স্টেশনে আসেন। সেখান থেকে পায়ে হেটে কিশোরগঞ্জ শহরের বড় বাজার এলাকায় অবস্থিত সিটি ইসলামিক ব্যাংকের সামনে পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিক্সায় থাকা চালকসহ চারজন অপহরনকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সংবাদ পেয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ-এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাদীন যশোদল ইউনিয়নের নওদা এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সাসহ অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজনই অপরাধের কথা স্বীকার করে জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে তারা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ’র বিভিন্ন জায়গায় লোকজনের কাছ খেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করতো। আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপহরণের মতো জঘন্য কাজের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags: কিশোরগঞ্জর‌্যাব-১৪
Previous Post

খতমে কুরআন: পর্ব ২৪

Next Post

পিএসজির জয়েও ‘সন্তুষ্ট’ নন গালতিয়ের

Next Post
পিএসজির খেলোয়াড় ও কোচের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির জয়েও ‘সন্তুষ্ট’ নন গালতিয়ের

সুদানে সংঘর্ষের কারণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের কারণ কী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT