চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ সুপার মার্কেটে এখনও ধোঁয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 16, এপ্রিল 2023
in বাংলাদেশ
A A
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা তদন্ত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিন পার হলেও ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। বের হচ্ছে ধোঁয়া। ঈদ উপলক্ষে মার্কেটের দোকানগুলোতে ছিল বিপুল পরিমাণ পোশাকসহ অন্য মালামাল।

আগুনে পুড়ে ও পানিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে। ঈদের আগে শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কেট খোলা হবে না বলে জানিয়েছে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।

শনিবার রাতে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানিয়েছিলেন, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। সারা রাত এখানে আগুন নেভানো এবং উদ্ধার কার্যক্রম চলবে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করবে। তিনি আরও বলেন, যেহেতু আমরা একটি একটি করে দোকান পরীক্ষা করছি, তাই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সময় লাগবে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি।

আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ছিল। যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

Previous Post

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ১

Next Post

সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ২৫

Next Post
সুদানে সামরিক বাহিনীর সংঘর্ষের কারণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ২৫

খতমে কুরআন পর্ব ২৪ এর জন্য বিশেষ ছবি, কুরআন শরীফের খতমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ২৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT