চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদের অভিযোগে ‘মর্মাহত’ পিএসজি কোচ, নেবেন আইনি ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি কোচের গভীর চিন্তা, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের তার বিরুদ্ধে আনা বর্ণবাদী আচরণের অভিযোগের ঘটনায় মর্মাহত হয়েছেন। একইসঙ্গে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন।

নিসের প্রাক্তন ফুটবল ডিরেক্টর জুলিয়েন ফোর্নিয়ারের একটি ই-মেইল ফাঁস হয়। ক্লাবের মালিককে নাকি তিনি মেইলে লিখেছেন, গালতিয়ের নাকি বলেছেন দলটিতে অনেক কৃষ্ণাঙ্গ এবং মুসলিম খেলোয়াড় রয়েছে। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে গালতিয়ের এমন কোনো কথা বলার বিষয়টি অস্বীকার করেন।

লিখিত বিবৃতিতে ফ্রেঞ্চ জায়ান্টদের কোচ বলেন, ‘কিছু লোক দায়িত্বজ্ঞানহীনভাবে যে অভিযোগ করেছে এবং প্রচার করেছে তাতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। অভিযোগগুলো আমাকে আমার অন্তরের গভীরে আঘাত করেছে।’

‘আমি শিশুকালে এমন এক কাউন্সিল এস্টেটে বড় হয়েছি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অন্যের মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতো। আমার ব্যক্তিগত ও কর্মজীবনে ব্যাপারটি বাকিদের সঙ্গে মেনে চলেছি।’

‘আমার নাম এবং আমার পরিবারকে এভাবে কলঙ্কিত করা আমি কখনোই মেনে নিতে পারি না। তাই আমার সুনাম নষ্ট করে এমন কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। প্রচলিত আইনি ব্যবস্থার উপর আমার বিশ্বাস আছে। আজ সকালে আইনি প্রক্রিয়া শুরু হওয়াকে আমি স্বাগত জানাচ্ছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’

গালতিয়ের তার আইনজীবীর মাধ্যমে, ফোর্নিয়ারের পাশাপাশি মেইল ফাঁসের দায়ে দুই ফরাসি সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করছেন। শুক্রবার সকালে পুলিশ নিসের ট্রেনিং গ্রাউন্ড এবং ক্লাবের অফিসে তল্লাশি চালায়।

Tags: গালতিয়েরনিসেপিএসজিলিড স্পোর্টস
Previous Post

অস্কার নিয়ে মায়ের কাছে মিশেল ইও

Next Post

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

Next Post
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা সভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

র‍্যাবের হাতে ধরা চবি ছাত্র, আটককৃত ব্যক্তি পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই ‘কোটিপতি চবি ছাত্র’ অবশেষে র‍্যাবের হাতে ধরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT