চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:22 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরেন্টোর রেডহর্ট তান্দুরীতে বীর শহীদদের স্মৃতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননেত্রীর প্রবাসী সৈনিকদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার ১৩ এপ্রিল টরেন্টোর রেডহর্ট তান্দুরীতে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে কানাডার প্রবাসী আওয়ামী লীগ সংগঠন। এ উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়।

বক্তারা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শী, বাংলাদেশের জন্য তার ত‍্যাগ, ব‍্যক্তিগত, মানবিক গুণাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ। যে কোন জাতীয় ইস‍্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন তথ‍্য উপাত্তসহ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ‍‍্য তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান। বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে নিয়ে এক হয়ে কাজ করার এবং প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভূমিকা এবং আওয়ামী লীগ ও সরকার বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে যাবার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। এসময় আগামী নির্বাচনকে সামনে রেখে কানাডায় আওয়ামী পরিবারের বৃহত্তর ঐক্যকে সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয় করার জন্য প্রবাসে থেকেও ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে কাজ করার বিষয়টি সকলের বক্তব্যে উঠে আসে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোর প্রচার চালিয় যাবার আশাবাদ ব্যক্ত করা হয়।

পাশাপাশি দেশের সকল আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সকলকে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয় করার ব্যাপারে অনুপ্রাণিত করার তৎপরতাও চালানোর বিষয়টিও উঠে আসে।

কানাডা থেকেও অনেকেই নির্বাচনের সময়ে দেশে গিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ইচ্ছাও ব্যক্ত করেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠনের পক্ষে কানাডা থেকে ব‍্যাপক প্রচারণার উদ‍্যোগ গ্রহণ করা হয়।

অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ -এর সঞ্চালনায় নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, ঢাকা মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটন, সম্মিলিত সাংঙ্কৃতিক জোট বাংলাদেশের নির্বাহী সদস্য আহমেদ হোসেন, বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, মোহাম্মদ হাসান, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, আনোয়ারুল আলম কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস‍্য রফিকুল আলম, জুলফিকার হায়দার জুয়েল, শরিফুল ইসলাম, ফারজানা উর্মী আহম্মেদ, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মকবুল হোসেন মঞ্জু, রায়হান চৌধুরী, যুব সম্পাদক সাদ্দাম হোসেন, উপ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, নির্বাহী সদস‍্য ঝোটন তরফদার, এডভোকেট কামরুল ইসলাম, শিল্প ও বানিজ‍্য সম্পাদক রতন দে, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড. এ এম তোহা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপদেষ্টা কামাল উদ্দিন আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী, কোষাধ‍্যক্ষ রুপম কান্তি দাস গুপ্ত, তথ‍্য ও প্রযুক্তি সম্পাদক তাপস দেব, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, মনিরুল ইসলাম তারেক, তাসলিমা শাওন, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদুর রহমান দুর্জয়, সাকিব, মোঃ সোহাগ হোসেন, রিশাদ, শেখ তামিম, জিহাদ, ফাহাদ ও জাফর আহম্মেদ।

Tags: আগামী জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ

Next Post

ঢাকার নিউমার্কেটে আগুন: কাঁদছেন ব্যবসায়ীরা

Next Post
ঢাকার নিউমার্কেটে আগুনে ব্যবসায়ীরা কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার নিউমার্কেটে আগুন: কাঁদছেন ব্যবসায়ীরা

অস্কার জয়ী মায়ের ছবি, তিনি হাসছেন ও ট্রফি ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার নিয়ে মায়ের কাছে মিশেল ইও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT