চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় গেরিলা: জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 14, এপ্রিল 2023
in বিনোদন
A A
অভিনেত্রী গেরিলা সিনেমার দৃশ্যে বন্দুক হাতে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে মধ্যে ‘গেরিলা’কে সবচেয়ে সুনির্মিত চলচ্চিত্র বলে মনে করেন বোদ্ধারা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ছবিটি মুক্তির এক যুগ পূর্ণ করলো শুক্রবার (১৪ এপ্রিল)। ২০১১ সালের এই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি।

‘গেরিলা’র এক যুগ পূর্তিতে উচ্ছ্বসিত এই ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। বিশেষ করে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘গেরিলা’ নিয়ে বিশেষ উচ্ছ্বসিত।

অকপটে বলছেন, ‘গেরিলা’র কারণেই তার অভিনয় জীবনের মোড় ঘুরে গিয়েছিলো। ছবিটির এক যুগ পূর্তিতে জয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন,“নিরন্তর ভালোবাসা নাসিরউদ্দিন ইউসুফকে, আমার অভিনয়–জীবনের মোড় ঘুরিয়ে দেয় গেরিলা। টেলিভিশন ছেড়ে আমাকে চলচ্চিত্রে যাত্রা শুরু করার সাহস দেয় গেরিলা।”

তিনি বলেন, কিছু ছবি থাকে, অভিনয় জীবন জুড়ে যার বিস্তর প্রভাব, যা ভালোলাগার, মাঝে মাঝেই স্মৃতিতে উজ্জ্বল।। কিন্তু কিছু ছবি অচিরেই জীবন হয়ে যায়। কিছু চরিত্রের হয়ে একটা অন্য জীবন বেছে নেওয়া যায়। এক যুগ আগে, এই দিনে মুক্তি পাওয়া, মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিটি তেমনি একটি ছবি। আর বিলকিস আমার কাছে তেমন একটি রক্ত মাংসের চরিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আজ আমার দেশে স্বাধীনতার আলো হয়ে প্রতি বাঙালীর মনে জ্বলছে। সেই মুক্তিযুদ্ধের এমন বাঙ্ময় পরিবেশনা, সত্যি আজও শিহরিত হই।

গেরিলার শুটিং সময়ের স্মৃতির কথা তুলে ধরে জয়া বলেন,‘এই চলচ্চিত্রের অংশ হতে পারা আজ ১২ বছর পরেও আমার জন্য বড় আপন এক অনুভূতি। ১২ বছরে সময় অনেক বদলেছে, ১২ বছরে প্রযুক্তির ঘোড়া দৌড়ে এগিয়ে গেছে অনেকটা পথ, কিন্তু অনুভূতির বিন্দু বিন্দু জুড়ে ‘গেরিলা’ ছবির স্মৃতিগুলো আজও জীবন সমার্থক, এই অনুভুতির কোনো পরিবর্তন নেই।’

মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবির সঙ্গে জড়িয়ে আছে জয়ার নিজস্ব অনুভূতি। রাখঢাক না রেখে জয়া বলেন, আমার অভিনয় করা বিলকিস বানু চরিত্রে উঠে এসেছিল মুক্তিযুদ্ধে অসংখ্য মেয়ের সাহসী অবদানের গল্প। উপন্যাসে এ চরিত্র তৈরি করেছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আর পর্দায় -পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ। ‘গেরিলা’ ছিল এই দুই মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর উপলক্ষ্য। একই সঙ্গে ছিল আমার মুক্তিযোদ্ধা বাবার কাছে সামান্য ঋণ স্বীকারের সুযোগ। কে যে আজ এই লেখা লিখছে, জয়া না বিলকিস জানি না, তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, এই দুই সত্ত্বার মাঝে দেশ নামক ভাবনা খানি মিলেমিশে এক মুগ্ধবোধ হয়ে আছে।

বিভিন্ন চরিত্রের সঙ্গে এক নারী বন্দুক হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন ‘গেরিলা’। আলোচিত এ চলচ্চিত্রে জয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এস. এম. মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, চন্দন চৌধুরী, আসাদুজ্জামান, এরফান মৃদা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আমিন, ফেরদৌস, পীযূষ বন্দোপাধ্যায়, মিলু হক, লে. কর্ণেল, (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক প্রমুখ।

দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেরিলা সুনাম অর্জন করে। মুক্তির পর ২০১১ সালে ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়াও ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক পুরস্কার’।

Tags: আহমেদ রুবেলইমপ্রেসএটিএম শামসুজ্জামানএস এম মহসিনকচি খন্দকারকামাল বায়েজিদগেরিলাজয়া আহসাননাসিরউদ্দিন ইউসুফপীযূষ বন্দোপাধ্যায়ফেরদৌসমাসুম আজিজলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশম্পা রেজাসিনেমা
Previous Post

নবাবপুরের সুরিটোলায় অগ্লিকাণ্ড

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯৬

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ১৯৬।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯৬

বৈশাখী উৎসবের সময় বিভিন্ন মানুষ আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশাখী হাওয়ায় ভাসছেন তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT