আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অন্তর্র্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের জন্য সৃজনশীল কর্মের প্রণেতা ও স্বত্তাধিকারী হিসেবে কপিরাইট সনদ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধাস্বত্তাধিকারের এই সনদের কার্যকারিতা ৬০ বছর। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই ছাড়াও দারিদ্র্য দূরীকরণ ও জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে এই আশ্রয়ণ প্রকল্প, যা আগামীতে আরো জোরদার হবে।








