চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে জবানবন্দি পাল্টাতে চান আলভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 13, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের জবানবন্দি পাল্টানোর জন্য আদালতের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে স্পেনের জেলে আছেন দানি আলভেজ। ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদালতে নতুন করে জবানবন্দি দেবেন। স্পেনের গণমাধ্যমে প্রতিবেদন, আগে যা বলেছিলেন সেটি থেকে সরে আসতে চান আলভেজ।

সবকিছু ঠিক থাকলে আসছে সোমবার রুদ্ধদ্বার আদালতে নতুন জবানবন্দি দেবেন আলভেজ। এর আগে তিনি আদালতে বলেছিলেন, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে ২৩ বর্ষী যে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই নারীর সাথে তার দেখাই হয়নি।

আইনজীবী পরিবর্তনের পর ৩৯ বর্ষী ব্রাজিলিয়ান ফুটবলার জানিয়েছেন, সেই নারীর সঙ্গে তিনি সম্মতিপূর্ণভাবেই যৌনতায় জড়িয়েছিলেন। মডেল স্ত্রী জোয়ানা সানজের কাছে বিশ্বাস ভঙ্গকারী না হওয়ার জন্য তিনি আগে সত্য বলেননি।

গত মাসে জোয়ানা জেলে আলভেজের সঙ্গে দেখা করে আসার ৪৮ ঘণ্টা পর ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্টে করেন। সেখানে লেখা ছিল, ‘আমার স্মৃতি থেকে সব মুছে ফেলতে কয়েকবছর সময় লাগবে। সে আমার যে ক্ষতি করেছে তা সত্ত্বেও আমি এখনো তার পাশে আছি।’

স্ত্রীর লেখা চিঠির জবাবও দিয়েছিলেন আলভেজ, যা স্প্যানিশ টিভি স্টেশনে ফাঁস হয়েছিল। লিখেছিলেন, ‘এই কঠিন মুহূর্তে আমি তোমার নেয়া সিদ্ধান্তের জন্য অনুশোচনায় ভুগছি এবং আমি আশা করি এ জনম আবার তোমাকে ভালোবাসার সুযোগ দেবে।’

জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। বিচারকরা বলেছিলেন, তারা মনে করেন আলভেজ স্পেন থেকে পালিয়ে যাবেন এবং মুক্তি পেলে তার জন্মস্থান ব্রাজিলে ফিরে যাবেন।

Tags: আলভেজবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসসানজস্পেন
Previous Post

‘আদম’ সিনেমা প্রদর্শন-প্রচার বন্ধে হাইকোর্টে রিট

Next Post

আলোকিত স্থাপনা: তাজ উল মসজিদ, ভোপাল

Next Post
তাজ উল মসজিদ ভোপাল, ভারতের ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: তাজ উল মসজিদ, ভোপাল

ইউক্রেনের প্রেসিডেন্টের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ, আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত চান ইউক্রেনের প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT