চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে সতীর্থ হিসেবে দেখতে চান লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 পূর্বাহ্ন 12, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। ফরাসি ক্লাবটিতে এখনও চুক্তি নবায়নের কথা বাড়াননি বিশ্বজয়ী কিংবদন্তি। আর্জেন্টাইন মহাতারকা ফিরতে পারেন বার্সেলোনায়, এমন খবরও আসছে। মেসিকে সতীর্থ হিসেবে দেখতে চান কাতালান ক্লাবটির ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কিও। বলেছেন, ‘আশা করি পরের মৌসুমে আমরা একসঙ্গে খেলতে পারব।’

স্পেনের একটি গণমাধ্যমে এমন বলেছেন পোলিশ তারকা, ‘আমি মনে করি, মেসি সর্বদাই বার্সার একটা অংশ। তার ফিরে আসা হবে অসাধারণ কিছু। আমরা জানি যে, এটা তার কাছে বাড়ির মতো। কী হতে চলেছে তা আমার জানা নেই। আশা করি আগামী মৌসুমে আমরা একসঙ্গে খেলতে পারবো।’

‘সাম্প্রতিক বছরগুলোতে বার্সা লা লিগা জিততে পারেনি এবং আমরা সঠিক পথেই আছি। শিরোপা জিতলে অনেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়বে। আমরা সবাই উন্নতির জন্য কাজ করছি।’

‘আমরা লা লিগায় মনোযোগ দিচ্ছি। এখনও অনেক পয়েন্ট জেতার বাকি আছে। আমরা মাদ্রিদের সঙ্গে পার্থক্য নিয়ে ভাবছি না। আমাদের গোল করতে হবে এবং সমর্থকদের খুশি করতে হবে। শিরোপা জেতার জন্য আমি ও সতীর্থরা কঠোর পরিশ্রম করছি।’

গতবছর জুলাইতে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় এসেছেন লেভান্ডোভস্কি। চুক্তি রয়েছে ২০২৬ পর্যন্ত। সাবেক বায়ার্ন তারকা বার্সায় নাম লেখানোর আগের বছর পিএসজিতে পাড়ি জমান মেসি। তাতে আলবিসেলেস্তে কিংবদন্তির সঙ্গে একসাথে খেলা হয়নি বার্সা স্ট্রাইকারের।

Tags: ন্যু-ক্যাম্পপিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

বেনফিকাকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে ইন্টার মিলান

Next Post

জাটকা ইলিশ সংরক্ষণের দায়ে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

Next Post
জাটকা ইলিশ সংরক্ষণের জন্য বিপুল পরিমাণ মাছ জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাটকা ইলিশ সংরক্ষণের দায়ে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

উইনটারের শীতল আবহাওয়ায় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সৈন্যরা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে পশ্চিমা স্পেশাল ফোর্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT