চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in প্রবাস সংবাদ
A A
প্যারিসে বাংলাদেশি সাংবাদিকদের জন্য ইফতার মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিজনেস কনসালটিং(বিবিসি) এর উদ্যোগে ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়া সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৯ এপ্রিল প্যারিসের ক্যাফে দ্যু লুনায় এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ভট্টাচার্য শুভ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ।

ইফতার পরবর্তী দীর্ঘ আলোচনায় সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে প্রবাসীদের সমস্যা- সম্ভাবনা, বিশেষ করে ফ্রান্সের বর্তমান ভবিষ্যৎ এবং অতিথির নানান স্মৃতিচারণ। উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও হয় ব্যাপক আলোচনা।এ সময় প্রধান অতিথির কাছে সাংবাদিকরা ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য একটি স্থায়ী কালচারাল সেন্টার স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেন।

সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, তৃতীয় বাংলা ডটকম এর সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ইউরো বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরান মাহমুদ, আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, দৈনিক আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, বাংলা টেলিগ্রাম এর সম্পাদক শাহ সোহেল আহমদ, এনটিভি ইউরোপ এর ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মো. জাফর, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমদ, দৈনিক মুক্ত খবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল সিকদার।

Tags: ফ্রান্সবিবিসি
Previous Post

এসি মিলান-নাপোলি: পরিসংখ্যান কী বলছে

Next Post

রাশিয়াকে ৪০ হাজার রকেট সরবরাহের পরিকল্পনা ছিল মিশরের

Next Post
সমুদ্রের উপর দিয়ে রকেট উৎক্ষেপণ, আকাশে আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে ৪০ হাজার রকেট সরবরাহের পরিকল্পনা ছিল মিশরের

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা জানানো হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনার ডিআরইউ’র নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT