চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা প্রতিহত করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা বন্ধের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার ১১ এপ্রিল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একথা সকলেরই জানা যে বাঙালি জাতির ভিত্তি হলো আমাদের হাজার বছরের ঐতিহ্যপূর্ণ বাঙালি সংস্কৃতি। এ সংস্কৃতির নানা উপাদান মানুষে মানুষে মৈত্রীর বন্ধন এবং মানবিকবোধকে জাগ্রত করে। কিন্তু আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি, মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধী একটি শক্তি বাংলা নববর্ষ এবং আমাদের ঐতিহ্য ও শুভ’র প্রতীক মঙ্গল শোভাযাত্রা নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক মন্তব্য করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।

সম্প্রতি এই কাজে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা বন্ধের লক্ষ্যে প্রথমে আইনী নোটিশ এবং পরে রিট দাখিল করায় আমরা বিস্মিত হয়েছি।

বাঙালি সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা এবং বাঙালির আবেগ অনুভূতির প্রতি সামান্যতম শ্রদ্ধা না থাকা ব্যক্তির কোনভাবেই আইন পেশার মতো দায়িত্বশীল কাজে যুক্ত থাকা উচিত নয়। আমরা এ বিষয়ে বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে বাঙালি সংস্কৃতি, বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা বিরোধী যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করছি।

একইসাথে আমরা দেশবাসীকে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এবং ব্যাপকভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাই।

Tags: বাংলা নববর্ষমঙ্গল শোভাযাত্রাসম্মিলিত সাংস্কৃতিক জোট
Previous Post

লাখ লাখ তরমুজ ভাসছে বরিশালের কীর্তণখোলা নদীতে

Next Post

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়

Next Post
বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করছে আন্তর্জাতিক প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়

বিশাল পরিমাণ ডলার নোটের ছবি, অর্থের মূল্য ও লেনদেনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদির উপহার দেয়া লটারিতে মিললো ১১ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT