চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় মার্চ মাসে দেশে ৪১৫ জন প্রাণ হারিয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 10, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক দুর্ঘটনা ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪১৫ জন ও আহত হয়েছে ৬৮৮ জন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভাগীয় অফিসসমূহের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য সংগ্রহ করে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ারিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিআরটিএ’র তথ্য অনুযায়ী মার্চ-২০২৩ মাসে দুর্ঘটনায় পতিত যানবাহনের সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে- মোটরকার ১০টি (১.৮৭%), বাস ৮৭টি (১৬.২৩%), পিকআপ ৩০টি (৫.৬০%), অটোরিকশা ৪৮টি (৮.৯৬%), ট্রাক ১০৩টি (১৯.২২%), মোটরসাইকেল ১০০টি (১৮.৬৬%), ব্যাটারিচালিত রিকশা ০২টি (০.৩৭%), ইজিবাইক ০৮টি (১.৪৯%), ট্রাক্টর ১১টি (২.০৫%), অ্যাম্বুলেন্স ০৪টি (০.৭৫%), ভ্যান ১১টি (২.০৫%), মাইক্রোবাস ১২টি (২.২৪%) ও অন্যান্য যান ১১০টি (২০.৫২%)।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১৩২ জন আহত হয়, চট্টগ্রাম বিভাগে ৮৭টি সড়ক দুর্ঘটনায় ১০৪ জন নিহত এবং ২২৯ জন আহত হয়, রাজশাহী বিভাগে ৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়, খুলনা বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ৬০ জন আহত হয়, বরিশাল বিভাগে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৪২ জন আহত হয়, সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৭ জন আহত হয়, রংপুর বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ১১৫ জন আহত হয়, ময়মনসিংহ বিভাগে ২১টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়।

মার্চ মাসে দুর্ঘটনায় ৪১৫ জন বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় নিহত হন। এর মধ্যে মোটরকার দুর্ঘটনায় ৪ জন, বাস দুর্ঘটনায় ৮০ জন, পিকআপে ১৬ জন, অটোরিক্সায় ৪৭ জন, ট্রাকে ৬৪ জন, মোটরসাইকেলে ৮৭ জন, ব্যাটারীচালিত রিক্সায় ২ জন, ইজিবাইকে ১জন, ট্রাক্টরে ৪ জন , অ্যাম্বুলেন্সে ১ জন, ভ্যানে ৬জন, মাইক্রোবাসে ৭ জনসহ অন্যান্য যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারান ৯৬ জন।

উল্লেখ্য, জানুয়ারি-২০২৩ মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩২২টি। এ সকল দুর্ঘটনায় ৩৩৩ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৩৩৬ জন। ফেব্রুয়ারি মাসে ৩০৮টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ৩০৩ জনের এবং আহত হয় ৪১৬ জন।

Tags: বিআরটিএসড়ক দুর্ঘটনা
Previous Post

যেমন হতে পারে ‘আইফোন ১৫ প্রো’?

Next Post

স্বর্ণের দাম ভরি প্রতি কমেছে প্রায় ২ হাজার টাকা

Next Post
বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমে গেছে, স্বর্ণের বার ও গহনা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরি প্রতি কমেছে প্রায় ২ হাজার টাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে সোহেল তাজের স্মারকলিপি প্রদান, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে সোহেল তাজের স্মারকলিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT