চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন হতে পারে ‘আইফোন ১৫ প্রো’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 10, এপ্রিল 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
আইফোন ১৫ প্রো এর নতুন ডিজাইন ও ক্যামেরা সিস্টেম. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন প্রতি বছর সবচেয়ে প্রত্যাশিত স্মার্টফোনগুলোর মধ্যে একটি। একটি গ্লোবাল ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে পুরো বিশ্ব এটি দেখার জন্য অপেক্ষা করে থাকে। এই কৌতুহলের কারণে সাধারণত ডিভাইসটি বাজারে আসার আগেই এর সম্পর্কে অনেক কিছুই প্রকাশিত হয়ে থাকে। প্রতি বছরের মত এবারও ঘটল একই ঘটনা।

আইফোন ১৫ প্রো একটি রাউন্ডার এজ ডিজাইনসহ একটি টাইটানিয়াম ফ্রেমের সাথে আসবে। এটি আগের মডেলগুলোর তুলনায় ফোনটিকে হাতে ধরে রাখতে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে। থাকবে ইউএসবি-সি চার্জার পোর্ট। এতে ক্যাবলের মাধ্যমে, প্রতি সেকেন্ডে ৪০ জিবি পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যাবে।

এতে সেন্সরের আকার বাড়তে পারে। যে কারণে ক্যামেরা মডিউলের পুরুত্ব বাড়বে। এটাও বলা হচ্ছে যে নতুন ফোনের ক্যামেরার আকার আইফোন ১৪ এর এর তুলনায় দ্বিগুণ বড় হতে পারে। আইফোন ১৫ তে গ্রাহকরা হ্যাপটিক বোতাম দেখতে পাবেন অর্থাৎ ফোনে ফিজিক্যাল বোতাম পাবেন না, স্পর্শের মাধ্যমে ফোনে কমান্ড দিতে পারবেন। এতে আপনি ১ দশমিক ৫৫ এমএম বেজেল দেখতে পাবেন।

সলিড-স্টেট পাওয়ার ও ভলিউম বাটনগুলো দেখতে ফিজিক্যাল বাটনের মতোই, চাপ দিলে ফিজিক্যাল বাটনের মতোই অনুভূত হবে।

ধারণা করা হচ্ছে ক্যামেরায় বিপ্লব ঘটিয়ে বাজারে আসতে পারে আইফোন ১৫। এর ফলে আগের চেয়ে ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও ক্যাপচারের সুবিধা পাবেন গ্রাহকরা। আইফোন ১৫ প্রো ম্যাক্সের টেলি-ফটো ক্যামেরার জন্য সংযুক্ত করা হতে পারে পেরিস্কোপ লেন্স সিস্টেম। এছাড়াও মডেলটিতে সিক্স এক্স অপটিক্যাল জুম করা যাবে।

আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ-১৭ চিপ ব্যবহার হতে পারে। বাকি প্রিমিয়াম মডেল দুটিতে থাকতে পারে, ১৪ সিরিজে ব্যবহার হওয়া এ-১৬ চিপসেট।

৩ ন্যানোমিটারের নতুন চিপ, ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করবে৷ দ্রুত কাজ করার পাশাপাশি, ডিভাইস থাকবে ঠান্ডা। বিদ্যুৎ খরচ কমে আসবে ৩০ শতাংশ।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব বেশ ভালোভাবেই পড়বে আইফোনের পরবর্তী সংস্করণের দামের ওপর। আগের তুলনায় প্রায় ২০০ ডলার বেড়ে নতুন মূল্য হতে পারে ১ হাজার ২৯৯ মার্কিন ডলার। তবে অ্যাপল এর প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, দাম বৃদ্ধি তাদের বিক্রিতে কোন প্রভাব ফেলবে না। একই ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে সর্বোত্তম ফোনটি কিনতে, ভোক্তারা আরও বেশি অর্থ ব্যয় করতেও রাজি আছেন।

Tags: আইফোনআইফোন ১৫আইফোন ১৫ প্রো
Previous Post

কোহলির রেকর্ড ভাঙতে পারেন গিল

Next Post

সড়ক দুর্ঘটনায় মার্চ মাসে দেশে ৪১৫ জন প্রাণ হারিয়েছে

Next Post
সড়ক দুর্ঘটনা ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মার্চ মাসে দেশে ৪১৫ জন প্রাণ হারিয়েছে

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমে গেছে, স্বর্ণের বার ও গহনা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরি প্রতি কমেছে প্রায় ২ হাজার টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT