চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোটার না হওয়া পর্যন্ত মিলন থেকে বিরত থাকুন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 17, জানুয়ারি 2017
in অদ্ভুতুড়ে
A A

“আপনার স্বামী ভোটার না হওয়া পর্যন্ত মিলন থেকে বিরত থাকুন। নারীরা, এই কৌশলই আপনাদের নেয়া উচিত। এটাই সেরা। আপনাকে ভোটার কার্ড না দেখানো পর্যন্ত আপনি অস্বীকারে দৃঢ় হোন।” কেনিয়ার নির্বাচনকে সামনে রেখে নারীদের প্রতি এমন আহ্বান দেশটির একজন নারী সাংসদের। উপকূলীয় শহর মোমবাসার এই জনপ্রতিনিধি মিশি মবোকো পন্থাটিকে বিরোধী ভোটের জোয়ার আনার অনুকূল বলেও অভিমত দেন।

পূর্ব আফ্রিকার এই রাষ্ট্রপতি শাসিত গণপ্রজাতন্ত্রিক দেশটিতে আগামী ৮ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট (এপ্রিল, ২০১৩) উহুরু কেনিয়াত্তা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে চান। তার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিবেন বিরোধি দলগুলোর জোটের একজন প্রার্থী, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এই বিরোধি দলগুলোর মধ্যে মবোকোর দল ওডিএম-ও রয়েছে। এই নির্বাচনে ভোটার হওয়ার নিবন্ধন শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।

ভারত মহাসাগরের কূল ঘেঁষা দেশটিতে ভোটার হিসেবে নিবন্ধনের এই প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে। তবে এই (বয়কটের) অবিচল অবস্থানের পরও তার স্বামীকে কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না বলেও জানান মবোকো। কারণ তার স্বামী ইতিমধ্যেই ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। দ্য স্ট্যান্ডার্ড নিউজ পেপারের সূত্রে এমনটি জানায় বিবিসি।

মবোকো বলেন, সেক্স একটি শক্তিশালী অস্ত্র এবং তা নিরুৎসক পুরুষদের দ্রুত ভোটার হিসেবে নিবন্ধিত হতে অনুপ্রেরণা দিবে।

এই নির্বাচনে বিরোধী দলের জয়ের ভালো সুযোগ দেখছেন তিনি। তবে এর জন্য সমর্থকদের বিপুলভাবে ভোটার হতে হবে। যার জন্যই তার এমন কঠোর আহ্বান।

তবে কেনিয়ায় এমন সেক্স বয়কটের আহ্বান কিন্তু বিরল নয়। ২০০৯ সালেও তৎকালীন প্রেসিডেন্ট মোয়াই কিবাকি ও প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার এবং তাদের জোটের বিবাদের প্রেক্ষিতে এমনটি ঘটেছিলো। পক্ষগুলোর মধ্যে সমঝোতা আনতে সপ্তাহব্যাপি সেক্স ধর্মঘট পালন করেছিলেন নারীরা।

Tags: কেনিয়া
Previous Post

লম্বা সময় উইকেট কিপিং ইনজুরিতে ভূমিকা রেখেছে: ইমরুল

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিপূরক শিক্ষাক্রম প্রণয়নে রাষ্ট্রপতির নির্দেশ

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিপূরক শিক্ষাক্রম প্রণয়নে রাষ্ট্রপতির নির্দেশ

নারায়ণগঞ্জের দৃষ্টান্ত টাঙ্গাইলেও হোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT