চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে টপকে ইউরোপের সর্বোচ্চ গোল এখন মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 09, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও মেসি ফুটবল ম্যাচে মুখোমুখি, রোনালদো জার্সিতে ৭ নম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি জার্সিতে টানা দুই হারের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনেছিলেন লিওনেল মেসি। এক সপ্তাহের মাথায় আবারও জয়ের নায়ক তিনি, গোল করলেন, সতীর্থকে দিয়েও করালেন। আলো ছড়ানোর ম্যাচে নতুন মাইলফলকেও পোঁছেছেন ৩৫ বর্ষী আর্জেন্টাইন।

শনিবার রাতে নিসের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। প্রথমার্ধে মেসির পর দ্বিতীয়ার্ধে সার্জিও রামোসের গোলে স্বস্তির জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা।

জয়ের রাতে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এক জায়গায় ছাড়িয়ে গেছেন মেসি। ইউরোপের শীর্ষ লিগে সমান ৭০১ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন দুই মহাতারকাই। ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন বিশ্বকাপজয়ী মেসি।

বার্সেলোনার হয়ে ২০০৫ সালে অভিষেক মেসির। কাতালানদের জার্সিতে ৬৭২ ও পিএসজির হয়ে ৩০টি গোল করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ১৮ বছরের ক্যারিয়ারে ৮৪১ ম্যাচ খেলে ৭০২টি গোল করলেন। অন্যদিকে ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ, অর্থাৎ মেসির চেয়ে ১০৮ ম্যাচ বেশি খেলতে হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেনকে।

লিগ ওয়ানে টানা দুই ম্যাচ হারের পর এই জয়ে লিগ শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে থাকল ক্রিস্তোফ গালতিয়েরের দল। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স।

Tags: এমবাপেনিসপিএসজিমেসিরামোসরোনালদোলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

দ্বিতীয় দিনের মতো তাইওয়ানে সামরিক মহড়া দিচ্ছে চীন

Next Post

গ্যাস বিস্ফোরণের কারণ কী

Next Post
গ্যাস বিস্ফোরণের কারণে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস বিস্ফোরণের কারণ কী

দেশীয় ফ্যাশন হাউজের পোশাকের র্যাক, ঈদে নতুন ডিজাইন প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে বাহারি ডিজাইন নিয়ে প্রস্তুত দেশীয় ফ্যাশন হাউজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT