চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন হার দিল্লির, একাদশের বাইরেই মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, একজন ব্যাটসম্যান আউট, অন্যরা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটার্ড ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে নেয়া হয়েছিল বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজকে। আইপিএলে এবারের আসরে প্রথম ম্যাচ থেকেই আছেন দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে। কিন্তু এখনও জায়গা হয়নি দলে। মোস্তাফিজকে ছাড়া তিন ম্যাচ খেলেছে দিল্লি। তবে আলোর দেখা মেলেনি। টানা তিন ম্যাচেই হেরেছে দলটি।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্সের বিপক্ষে হারার পর তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছেও ধরাশায়ী ডেভিড ওয়ার্নারের দল। হেরেছে ৫৭ রানে। গুয়াহাটিতে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৯ রান করে রাজস্থান। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে ইনিংস থামে দিল্লির।

রাজস্থান রয়্যালসকে ব্যাটে পাঠিয়ে আলো ছড়াতে পারেনি মোস্তাফিজকে ছাড়া সাজানো বোলিং আক্রমণ। প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছিল ৮.৩ ওভার। ততক্ষণে রান খরচ হয়েছিল ৯৮টি। ৩১ বলে ৬০ রানে করে ফেরেন জেসওয়াল। তবে দ্বিতীয় উইকেটের দেখা মিলে দ্রুতই। ১০৩ রানে ফেরেন রাজস্থান অধিনায়ক সান্জু স্যামসন (০)।

১২৬ রানে তৃতীয় উইকেটের দেখা পায় দিল্লি। ১১ বলে ৭ রান করে ফেরেন রিয়ান পারাগ। ১৭৫ রানে আউট হন জজ বাটলার। ৫১ বলে ৭৯ রান করেন তিনি। এরপর শিমরান হেটম্যারের ২১ বলে ৩৯ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯ রান।

দিল্লির হয়ে দুটি উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রুভম্যান পাওয়েল।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই হোঁচট খায় দিল্লি ক্যাপিটালস। শূন্য রানেই ফেরেন দুই ব্যাটার। ৩৬ রানে ফেরেন তৃতীয় ব্যাটার। এক প্রান্ত অধিনায়ক ডেভিড ওয়ার্নার আগলে রাখলেও অপর প্রান্ত দিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দিল্লি। ১৯তম ওভারের শেষ বলে ১৩৯ রানে রাজস্থান বোলারদের ৮ম শিকার হন ওয়ার্নার। ৫৫ বলে ৬৫ রান করে ফেরেন তিনি।

দুই বল পরেই নবম উইকেট হারায় দিল্লি । শেষ অবধি নির্ধারিত ওভার শেষে দিল্লি সংগ্রহ করতে পারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান। ওয়ার্নার ছাড়া দিল্লির ব্যাটারদের মাত্র দুজনই স্পর্শ করতে পারেন দুই অঙ্কের ঘর। ২৪ বলে ৩৮ রান করেন ললিত যাদব, ১২ বলে ১৪ রান করেন রেইলি রুশো।

রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নেন যুবেন্দ্র চাহাল ও ট্রেন্ট বোল্ট। দুটি উইকেট নেন অশ্বিন। সন্দীপ শর্মা নেন ১টি উইকেট।

Tags: আইপিএল-২০২৩ওয়ার্নারদিল্লিমোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসস্যামসন
Previous Post

পরীমনি অভিনীত ‘মা’ আসছে ১৯ মে

Next Post

সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে চিনি পাচ্ছেন না ভোক্তারা

Next Post
বাজারে চিনি বিক্রির জন্য ভোক্তাদের দীর্ঘ লাইন, সরকারের নির্ধারিত দামে চিনি পাওয়া যাচ্ছে না।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে চিনি পাচ্ছেন না ভোক্তারা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে সংলাপে ডাকলে সাড়া দেবে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT