চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনি ডেপের কাছে ‘উলভারিন’ চরিত্রটি হারাতে বসেছিলেন হিউ জ্যাকম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in বিনোদন
A A
হিউ জ্যাকম্যানের 'উলভারিন' চরিত্রে অভিনয়রত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ভেলের ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির ‘উলভারিন’ চরিত্রের মাধ্যমে পুরো বিশ্বের কাছে পরিচিতি পেয়েছেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান। অথচ এই চরিত্রটিই জনি ডেপের কাছে হারাতে বসেছিলেন অভিনেতা।

‘উলভারিন’ চরিত্রে জ্যাকম্যান ছাড়া অন্য কাউকে এখন ভাবতেও পারেন না ভক্তরা। হিউ জ্যাকম্যানের আগে এই চরিত্রটির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল জনি ডেপকে। যদি ব্যাটে-বলে মিলে যেত, তাহলে হিউ জ্যাকম্যানের আর ‘উলভারিন’ চরিত্রটি করা হতো না। সাথে হাতছাড়া হয়ে যেত এই চরিত্রে অভিনয় করে অর্জন করা ১০০ মিলিয়ন ডলার।

‘উলভারিন’ চরিত্রে হিউ জ্যাকম্যানকে নেয়ার আগে আরও অনেক অভিনেতাকেই এই চরিত্রে নেয়ার কথা ভাবা হয়েছিল। তাদের মাঝে অন্যতম জনি ডেপ। ‘সিনেমা ব্লেন্ড’-এর সূত্রে জানা গেছে, জনি ডেপের সঙ্গে এই চরিত্রে অভিনয়ের জন্য কথাবার্তা অনেক দূর এগিয়েছিল নির্মাতাদের। কিন্তু পরে তা আগায়নি।

এই চরিত্রে আরও যেই অভিনেতাদের নেয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের মাঝে কিয়ানু রিভস এবং এডওয়ার্ড নরটন অন্যতম।

২০০০ সালের ‘এক্স ম্যান’ সিরিজের সিনেমা দিয়ে ‘উলভারিন’র যাত্রা শুরু। তারপর আটটি সিনেমায় উলভারিন সেজেছেন হিউ জ্যাকম্যান।

‘ডেডপুল থ্রি’ সিনেমায় ‘উলভারিন’ চরিত্রে দেখা যাবে জ্যাকম্যানকে। ২০১৭ সালের ‘লোগান’ সিনেমায় মারা যেতে দেখা গেছে ‘উলভারিন’কে। তাই সেই চরিত্রের ফিরে আসার বিষয়টি ভক্তদের কাছে ‘বিস্ময়কর’। ছবিটি ২০২৪ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে।

সূত্র: কইমই

Tags: উলভারিনজনি ডেপলিড বিনোদনহিউ জ্যাকম্যান
Previous Post

বঙ্গবাজারে আগুন: ‘ব্যবসায়ীদের দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে’

Next Post

ইউক্রেনে মুসলিমদের সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতারের আয়োজন

Next Post
উক্রেনে মুসলিমদের সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতারের আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে মুসলিমদের সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতারের আয়োজন

লিভারপুলের কোচ জার্গেন ক্লপ ফুটবল ম্যাচের আগে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের 'লুকানো' পারফরম্যান্স খুঁজছেন ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT