চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে ‘বীরকন্যা প্রীতিলতা’র টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 07, এপ্রিল 2023
in বিনোদন
A A
বীরকন্যা প্রীতিলতা চরিত্রে অভিনেত্রী, বাংলাদেশি টিভি নাটক. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সরকারি অনুদানের ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।

ছবিটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রটি সরকারি অনুদান পায়। পরিচালকের মতে, এটি একটি রিয়েল প্লেস মুভি, কারণ, ঐতিহাসিক স্থাপনাগুলোতে চলচ্চিত্রের দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকার আরমানিটোলা, ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারেও চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, কামরুজ্জামান তাপু, ইন্দ্রানী ঘটক প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, গান গেয়েছেন এলিটা করিম, দিলশাদ নাহার কনাসহ অন্যান্য শিল্পীরা

Tags: ঈদ ২০২৩ঈদ ২৩তিশানুসরাত ইমরোজ তিশাবীরকন্যা প্রীতিলতালিড বিনোদনসিনেমা
Previous Post

যুক্তিবাদী প্রবীর ঘোষ প্রয়াত

Next Post

প্রভাবশালীদের শীর্ষে শাহরুখ

Next Post
বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় তারকারা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাবশালীদের শীর্ষে শাহরুখ

আল কোরআন ও তার শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ১৫: প্রবৃত্তির তাড়না থেকে বাঁচবার উপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT