চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবাজার ট্র্যাজেডি: ক্ষতিগ্রস্তদের পাশে মিম-বুবলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in বিনোদন
A A
মিম ও বুবলী ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য সংগ্রহে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারকে। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের। ক্ষতি হয়েছে শত কোটি টাকার পণ্য।

অনেকে কোটিপতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। নিজের সামর্থের মধ্যে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় মানুষেরা। কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসানের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী।

এই দুই নায়িকার মহতী এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ।

বিদ্যানন্দের পেজ থেকে বুধবার রাতে মিমের সহায়তার বিষয়টি জানানো হয়। আর বৃহস্পতিবার দুপুরে চিত্রনায়িকা শবনম বুবলীর সহায়তার কথা উল্লেখ করা।

মিমের সহায়তার বিষয়টি জানিয়ে বিদ্যান্দ জানিয়েছে,‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছেন ১০০ কাপড়ের দামে! জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

একইভাবে বুবলীর সহায়তার বিষয়টি উল্লেখ করে বিদ্যানন্দ জানায়, ‘চিত্রনায়িকা বুবলী কিনেছেন বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড়!’

তিনি বলেন, ‘নিজের সামর্থ্যের মধ্যে এসব মানুষের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। কারণ এই মানুষগুলো খুব সাধারণ। আগামীতেও আমি তাদের পাশে থাকার চেষ্টা করবো।’

তারকাদের মধ্যে এরআগে তাহসান ছাড়াও লাখ টাকায় একটি পোড়া প্যান্ট কিনেছেন জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই।

বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

Tags: তাহসানবঙ্গবাজারবিদ্যা সিনহা মিমবিদ্যানন্দবুবলীরাফসানলিড বিনোদনশবনম বুবলী
Previous Post

ছয় দিনে মিঠুর ছয় গান

Next Post

আইসিসির মার্চ সেরার দৌড়ে সাকিব

Next Post
সাকিব আল হাসান ক্রিকেট ম্যাচে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির মার্চ সেরার দৌড়ে সাকিব

বিলিয়নিয়ার বার্নার্ড আর্নল্টের ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT