চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা বাস্তবায়ন হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিসের নির্দেশনা নিয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার বেশিরভাগ মার্কেটেই ফায়ার সার্ভিসের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ।

তিনি বলেছেন অধিকাংশ মার্কেটই কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল দুপুরে দিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব মন্তব্য করেন।

বজলুর রশিদ বলেন, আমরা এখানে এসেছি নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে। বঙ্গবাজারে আগুনের সঙ্গে এই পরিদর্শনের কোনো সম্পর্ক নেই।

ঠিক এই মুহূর্তে রাজধানীর কতটি মার্কেট ঝুঁকিপূর্ণ, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রকৃতপক্ষে সব মার্কেটেই কিছু না কিছু ঝুঁকি রয়েছে। কারণ কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। তাই আমাদের দৃষ্টিতে বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করবো মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা যেন শতভাগ বাস্তবায়ন করা হয়।

গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি বলেন, গাউছিয়া মার্কেটে শুধু ফায়ার সার্ভিস নয়, এনএসআই-ডিজিএফআই প্রতিনিধিসহ আমরা পরিদর্শন করেছি। একটি সার্ভে করে ফরম ফিলাপ করেছি। আগুন নির্বাপণের জন্য বা দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য যেসব সাজ সরঞ্জাম প্রয়োজন, এই মার্কেটে সেসব ব্যবস্থাপনা অপ্রতুল বা পর্যাপ্ত নয়।

একইসঙ্গে পরিদর্শনে বিদ্যমান ঘাটতিগুলো সমাধানে সুপারিশ দ্রুতই মার্কেট নেতাদের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাসসহ দোকান মালিক সমিতির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Previous Post

ধানমন্ডিতে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের আউটলেট উদ্বোধন করবেন আরবাজ খান

Next Post

ছয় দিনে মিঠুর ছয় গান

Next Post
বাংলাদেশি গায়ক মিঠু স্টেজে পারফর্ম করছেন, পেছনে গিটার ও বেহালা বাজাচ্ছেন অন্য শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দিনে মিঠুর ছয় গান

মিম ও বুবলী ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য সংগ্রহে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবাজার ট্র্যাজেডি: ক্ষতিগ্রস্তদের পাশে মিম-বুবলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT