চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির আজীবন সদস্য মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মাশরাফী এমসিসির আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি পান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য পদ পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘ ১৯ বছর বাংলাদেশের ক্রিকেটে অনন্য অবদানের জন্য টাইগারদের সাবেক অধিনায়ককে ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি এ সম্মাননা দিয়েছে।

এবছর এমসিসির আজীবন সদস্যপদ দেয়া হয়েছে ১৯ জনকে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি তাদের নাম জানিয়েছে। যাদের ১৭ জন সাবেক ক্রিকেটার, ২ জন ক্রিকেটের সঙ্গে জড়িত কৃতি ব্যক্তিত্ব।

বাংলাদেশ থেকে আগেও একজন আজীবন সদস্যপদ পেয়েছেন। তিনি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য পেয়েছিলেন। ২০০৩ সালে ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব ক্যাটাগরিতে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী।

সম্মাননা প্রাপ্তদের খুব দ্রুতই চিঠি পাঠাবে এমসিসি। পরে যেকোনো সময় সম্মাননা গ্রহণ করতে পারবেন নির্বাচিতরা। ২০২১ সালে শেষবার আজীবন সদস্যপদ দিয়েছিল এমসিসি। অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস, হরভজন সিং, সারাহ টেইলরসহ ১৮ জন ক্রিকেটারের নাম ছিল তালিকায়।

আজীবন সদস্যপদ পেলেন যারা- মহেন্দ্র সিং ধোনি (ভারত), সুরেশ রায়না (ভারত), যুবরাজ সিং (ভারত), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), মাশরাফী বিন মোর্ত্তজা (বাংলাদেশ), ইয়ন মরগান (ইংল্যান্ড), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা), রস টেলর (নিউজিল্যান্ড), মেরিসা আগুইলেইরা (ওয়েস্ট ইন্ডিজ), ঝুলন গোস্বামী (ভারত), মিতালি রাজ (ভারত), জেনি গান (ইংল্যান্ড), অ্যামি স্যাটারথওয়েট (নিউজিল্যান্ড), রাচেল হেইনস (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড) ও আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড)।

Tags: এমসিসিধোনিবাংলাদেশমাশরাফীযুবরাজলিড স্পোর্টস
Previous Post

উপজেলা পরিষদে ইউএনও’র ক্ষমতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত

Next Post

ইবিতে আত্মগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠায় রামাদানের ভূমিকা শীর্ষক সেমিনার

Next Post
রামাদানের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ নিয়ে সেমিনার অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে আত্মগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠায় রামাদানের ভূমিকা শীর্ষক সেমিনার

শুভ রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আহলে বায়তের ভালোবাসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT