চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারশর আগেই থামল বাংলাদেশ, ম্যাকব্রিনের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের শেষ সেশনটা নিজেদের করে নিল আয়ারল্যান্ড। প্রথম ঘণ্টাতেই ৫ উইকেট তুলে বাংলাদেশকে থামিয়ে দিল ৩৬৯ রানে। লিড আরেকটু বড় করতে না পারার আক্ষেপ নিয়ে শেষ হল বাংলাদেশের প্রথম ইনিংস। লিড মিলেছে ১৫৫ রানের।

আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে একসময় ৪০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে স্বাগতিকরা পায় বড় সংগ্রহের আশা। মি. ডিপেন্ডেবল আউট হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টেলএন্ডার। ৩৮ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিক দল।

আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনে নেন ৬ উইকেট। ২৮ ওভারে দেন ১১৮ রান। মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট নেন দুটি করে উইকেট।

শেষটায় মেহেদী হাসান মিরাজের (৫৫) প্রতিরোধ গড়া ফিফটি বাংলাদেশকে এনে দেয় দেড়শ পেরোনো লিড। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের বোলিং শুরু করবে বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাকি ১৯ ওভার।

৫ উইকেট হাতে রেখে ১০২ রানের লিড নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। ১২৪ রানে অপরাজিত থাকা মুশফিক আর ২ রান যোগ করে ফেরেন সাজঘরে। ১৬৬ বলে ১২৬ রানের ইনিংস খেলার পথে মারেন ১৫টি চার ও একটি ছয়।

বিরতির আগে ৭ রানের জন্য ফিফটি পাননি লিটন দাস। ৪১ বলে ৮টি চারে ৪৩ রান করে বেন হোয়াইটের স্পিনে মিডঅফে সহজ ক্যাচ দেন ক্ল্যাসিক ব্যাটার। তার আগে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৮৭ রানে আউট হন সাকিব আল হাসান। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৫৯ রান যোগ করে বাংলাদেশকে দিয়ে যান চালকের আসনে।

মুশফিক সেঞ্চুরি পেলেও কাছে যেয়ে হেলায় সুযোগ হারান বাংলাদেশ অধিনায়ক। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে নাগালের বাইরের অফস্পিনে সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৯৪ বলে ১৪ চারে ইনিংস সাজিয়ে থামেন বাঁহাতি অলরাউন্ডার।

প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথমদিনের খেলা। দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। তিনি ৩৪ বলে ১৭ রান করেন ৪টি চারের সাহায্যে।

Tags: বাংলাদেশ-আয়ারল্যান্ডমুশফিকমুশফিকুর রহিমলিডলিড স্পোর্টসসাকিব
Previous Post

বঙ্গবাজারে আগুনে সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা

Next Post

কল্যাণময় রামাযান ১৩: ভিন্ন ধর্মাবলম্বীর সাথে কেমন আচরণ করতে হবে?

Next Post
আল কোরআন ও কুরআন শিক্ষা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ১৩: ভিন্ন ধর্মাবলম্বীর সাথে কেমন আচরণ করতে হবে?

র‍্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT