চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প-আগুনের দুর্যোগ মোকাবেলায় মারাত্মক ঝুঁকিতে রাজধানী ঢাকা

লুৎফর রহমান সোহাগ by লুৎফর রহমান সোহাগ
9:56 পূর্বাহ্ন 05, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার আকাশ থেকে শহরের বিস্তৃত দৃশ্য, ভবন ও রাস্তার সমন্বয়ে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় জনবহুল শহরটি বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। ভূমিকম্প, আগুন, বিস্ফোরণের মত দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই জানিয়ে তারা বলছেন, দক্ষ জনবল তৈরি, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জরুরী দুর্যোগ মোকাবিলায় সমন্বিত বাহিনী তৈরি করা দরকার।

সায়েন্সল্যাব-সিদ্দিকবাজারের বিস্ফোরণের পর বঙ্গবাজারে আগুন- এক মাসের ব্যবধানে রাজধানী ঢাকা দেখেছে ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতি। এসব ঘটনায় সরকারের সংস্থাগুলোর গাফিলতির পাশাপাশি দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নে ঢাকায় দুর্যোগের ঝুঁকি বাড়লেও কোথায় কি হচ্ছে তার তদারকি নেই। বিপর্যয় সামলানোর প্রস্তুতিতে রয়েছে ব্যাপক ঘাটতি। নগরকে নিরাপদ রাখতে দ্রুত বাস্তবভিত্তিক পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, তুলনামূলক ছোট দুর্ঘটনা সামলাতে যেভাবে বেগ পেতে হচ্ছে, সেখানে বড় ধরণের দুর্যোগে নগরী অসহায় হয়ে পড়বে।

একই ইনস্টিটিউটের অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধের পাশাপাশি মানুষের মধ্যে ঝুঁকি সচেতনতা তৈরি করতে হবে।

Tags: অপরিকল্পিত নগরায়নআগুনঝুঁকিঢাকাদুর্যোগবঙ্গবাজারে আগুনবিপর্যয়বিস্ফোরণভূমিকম্পমোকাবেলারাজধানী
Previous Post

চাঁদপুরে মেঘনা নদী তীর সংরক্ষণ কাজে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Next Post

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলের পুলিশের হামলা

Next Post
ইসরায়েলি পুলিশ মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে আল-আকসা মসজিদে. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলের পুলিশের হামলা

লিচু বাগানে মৌমাছির ভিড়, মধু সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে লিচু বাগানে ১২শ’ কোটি টাকার মধু আহরণের সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT