দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনেই ভোট হবে ব্যালটে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক ঐক্য ও অর্থের অভাবে ইভিএম ব্যবহার এর সিদ্ধান্ত থেকে কমিশন সরে এসেছে। গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। খুলনায় ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন ভোটের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে ইসি।








