চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ কোটি ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 03, এপ্রিল 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
প্রবাসী আয় সংগ্রহের জন্য ডলার ব্যাংকে জমা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত মার্চ মাসে প্রবাসীরা দেশে ২০১ কোটি ৭৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এর আগে গত বছরের জুলাই ও আগস্টে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চ মাসে প্রবাসী আয় এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। আর এবছর ফেব্রুয়ারি মাসের তুলনায় আয় বেশি এসেছে ২৯ দশমিক ২৯ শতাংশ।

গত ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারি চেয়ে গত ফেব্রুয়ারি আয় বাড়ে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৪৫ কোটি ৬১ লাখ ডলার, সিটি ব্যাংকের মাধ্যমে  ১৫ কোটি ৬৩ লাখ ডলার ও পূবালী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ২৩ লাখ ডলার এসেছে। এরপরই সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ১০ কোটি ৭৫ লাখ ডলার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৭ লাখ ডলার ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৪০ লাখ ডলার।

প্রবাসী আয় সংগ্রহের শীর্ষ তালিকায় যোগ হয়েছে সোশ্যাল ইসলামী ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নাম। রেমিট্যান্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করতে সরকার প্রণোদনার হার দুই শতাংশ থেকে বাড়িয়ে এখন আড়াই শতাংশ করেছে। ব্যাংকাররা মনে করেন, সামনে বৈশাখ ও দুই ঈদের মতো উৎসব আছে। ফলে চলতি মাসেও ভালো অঙ্কের প্রবাসী আয় দেশে আসবে বলে আশা করছেন তাঁরা।

Tags: কেন্দ্রীয় ব্যাংকপ্রবাসী আয়রেমিটেন্সসোশ্যাল ইসলামী ব্যাংক
Previous Post

রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণে ব্লগারের সন্দেহজনক মৃত্যু

Next Post

সেহরিতে স্বাস্থ্যকর খাবার ওট্‌সের ক্ষীর

Next Post
সেহরিতে স্বাস্থ্যকর ওট্‌সের ক্ষীর, পুষ্টিকর ও সুস্বাদু. Channel i News - চ্যানেল আই নিউজ

সেহরিতে স্বাস্থ্যকর খাবার ওট্‌সের ক্ষীর

McDonald's fast food restaurant exterior with drive-thru in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের পথে ম্যাকডোনাল্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT