চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 পূর্বাহ্ন 03, এপ্রিল 2023
in বিনোদন
A A
মনিরা মিঠু হাসিমুখে সুন্দর ছবি, বাংলার সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী মনিরা মিঠুর উত্তরার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাসার কাজের বুয়া নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে বলে জানান এ অভিনেত্রী।

এ ঘটনা রবিবার সন্ধ্যায় মনিরা মিঠু উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করতে গিয়েছিলেন। তিনি বলেন, অভিযোগ দায়ের করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রবিবার রাতে চ্যানেল আই অনলাইনকে মনিরা মিঠু বলেন, শনিবার বাসার ইফতারে পিয়াজুর সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। সেগুলো খেয়ে বাসার দুজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।আমি ও অভিনেত্রী শিরিন আলম সামান্য ইফতার মুখে দিয়ে নামাজ পড়ে আবার শুটিংয়ে যাই। এজন্য শারীরিকভাবে সামান্য অসুস্থ হই।

কিন্তু আমার ছোট ছেলে ও বড় ছেলের বউ ইফতার সম্পন্ন করার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়। তাদের শারীরিক অবস্থা বেশি খারাপ দেখে রাত ১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করাই।

মনিরা মিঠু বলেন, দিনে আমি শুটিংয়ে যাই। বাসা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে নতুন বুয়া পরিকল্পিতভাবে বাসায় চুরি করে। আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালায়।

মনিরা মিঠু জানান, তার বাসায় আসল কাজের বুয়াকে তিনি নিজের সন্তানের মতো দেখেন। সে অন্তঃসত্ত্বা হওয়ায় ভারি কাজের জন্য নতুন বুয়া রেখেছিলেন। নতুন বুয়া পরিকল্পিতভাবে খাবারে কিছু মিশিয়ে আমাদের হাসপাতালে পাঠায়।

মনিরা মিঠু বলেন, আমার ছেলে মামলা করতে গিয়েছিলো, শুরুতে পুলিশ মামলা নিতে না চাইলেও পরে পরিচালক কাজল আরেফিন অমি থানায় মামলার ব্যাপারে সাহায্য করেছেন। হয়তো সোমবার মামলা নেওয়া হবে। জেনেছি, মামলাটি প্রক্রিয়াধীন। হয়তো সোমবার মামলা নাম্বার পেয়ে যাবো।

পরিচালক অমি বলেন, মিঠু আপার বিপদ জেনে তার সঙ্গে যোগাযোগ করি। আমার পরিচিত এক বড়ভাই ডিসি, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেই। পরে হয়তো উনি মামলা করেছেন।

Tags: অভিনেত্রীঅমিচুরিনাটকপুলিশমনিরা মিঠুলিড বিনোদন
Previous Post

কোহলি-ডু প্লেসিস ঝড় জেতালো বেঙ্গালুরুকে

Next Post

জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে যা থাকছে

Next Post
এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে যা থাকছে

A man in military gear inside a vehicle, looking at the camera. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণে ব্লগারের সন্দেহজনক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT