চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব নামতেই জয় পেল মোহামেডান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in অন্যান্য, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে ব্যাট হাতে মাঠে নামা নারী ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ করে শুক্রবার রাতের ফ্লাইটে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। সকালেই নেমে পড়েন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। টাইগার অলরাউন্ডার নামতেই প্রথম জয়ের দেখা পেল ক্লাবটি। 

বিকেএসপির চার নম্বর মাঠে নিজেদের ষষ্ঠ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারায় মোহামেডান। সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে ছিলেন খুবই কিপটে। ১০ ওভারে দেন মাত্র ৩১ রান।

আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে মোহামেডান। দলটির অধিনায়ক ইমরুল কায়েস ৮৬ রান করেন। ১০১ বলের ইনিংসে মারেন ১০টি চার ও ২টি ছক্কা। মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ বলে ৪৮, আরিফুর হক ৩১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। দুটি করে চার-ছক্কায় ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন জ্যাক লিনট।

জবাবে ইনিংনের ৪ বল আগে ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ওপেনার সাইফ হাসান ৫৮ , পারভেজ রসুুল ৬৩ রান করেন। লিনট ও আবু জায়েদ রাহি নেন তিনটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপুর শিকার একটি করে।

পাঁচ ম্যাচে চার হারে পয়েন্ট টেবিলের তলানীতে ছিল মোহামেডান। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় একটি পয়েন্টই ছিল দলটির। শনিবার লিগের মাঝপথে এসে প্রথম জয়ের দেখা পেল তারা।

Tags: বিকেএসপিমোহামেডানলিড স্পোর্টসশেখ জামালসাকিব
Previous Post

মদ্যপ অবস্থায় প্লেনে ক্রুকে উত্ত্যক্ত, সুইডিশ নাগরিক গ্রেপ্তার

Next Post

আলোকিত স্থাপনা: উমাইয়া মসজিদ, সিরিয়া

Next Post
উমাইয়া মসজিদ সিরিয়া, ঐতিহাসিক স্থাপনা, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: উমাইয়া মসজিদ, সিরিয়া

বাংলাদেশের কাদেরের বক্তব্য, প্রথম আলো ও বিএনপি এক অপরের পারিপার্শ্বিক: কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর প্রতিবেদন ভুল নয়, ফৌজদারি অপরাধ: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT