চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে ১৫.৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in অর্থনীতি, আন্তর্জাতিক
A A
আইএমএফের লোগো সহ একজন ব্যক্তি মোবাইলে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘাত বিধ্বস্ত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করার উদ্দেশ্যে ইউক্রেনকে ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তা দিবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে আইএমএফ। আইএমএফ তহবিল বোর্ড কর্তৃক অনুমোদিত ৪৮ মাসের বর্ধিত তহবিল সুবিধার মূল্য ধার্য করা হয়েছে প্রায় ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার।

আইএমএফের মতে, রাশিয়ান আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করেছে, যার ফলে গত বছর ইউক্রেনের অর্থনীতির ৩০ শতাংশ নষ্ট হয়েছে। ইউক্রেনের অর্থনৈতিক মূলধনে নেতিবাচক প্রভাব ফেলেছে যা দরিদ্রদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইএমএফের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ এক বিবৃতিতে বলেছেন, “নতুন চার বছরের কর্মসূচির লক্ষ্য সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতাকে ধরে রাখা এবং সেইসাথে যুদ্ধ চলা কালে গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করা।”

আইএমএফ দ্বারা সহায়তার জন্য অনুমোদিত মোট পরিমাণের মধ্যে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার অবিলম্বে ইউক্রেনের কাছে পাঠানো হচ্ছে, বাকি তহবিলগুলি আগামী চার বছরে মধ্যে ইউক্রেনে পাঠানো হবে।

আইএমএফের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সুরক্ষা বৃদ্ধি এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনকে সমর্থন করার জন্য আরও উচ্চাভিলাষী কাঠামোগত সংস্কার এবং সেইসাথে অন্যান্য লক্ষ্যগুলির মধ্যে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সহজতর করার জন্য সক্রিয় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে।

বর্তমান অনুমান অনুযায়ী ২০২৪ সালের মাঝামাঝি সময়ের বাইরে সক্রিয় যুদ্ধ চলতে থাকলে, এই কর্মসূচিতে কিছু আইএমএফ সদস্যদের কাছ থেকে অতিরিক্ত মূল্য যুক্ত হবে।

আইএমএফ বলেছে, যদি বর্তমান সংঘাত ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকে, তবে এটি ইউক্রেনের আর্থিক চাহিদা ১১৫ বিলিয়ন ডলার থেকে প্রায় ১৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

 

Tags: ইউক্রেনরাশিয়াসংঘাত
Previous Post

ক্রীড়া সংগঠক শাহাবুদ্দিন টিপু মারা গেছেন

Next Post

এক ফ্রেমে চাচা-ভাতিজা!

Next Post
চাচা-ভাতিজার এক ফ্রেমের ছবি, দুইজন যুবক একসাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ফ্রেমে চাচা-ভাতিজা!

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT