চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানটাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই: মিতু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 31, মার্চ 2023
in বিনোদন
A A
তিন নারী শিল্পী বিভিন্ন পরিবেশে গান ও সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোক স্টুডিও বাংলা সিজন-১ এ বাউল সাধক ফকির লালন শাহ’র ‘সব লোকে কয়’ গেয়ে মন জয় করেছিলেন লোকশিল্পী কানিজ খন্দকার মিতু। এবার পড়াশোনাতেও অভাবনীয় সাফল্য বয়ে আনলেন এই শিল্পী। 

সংগীতের ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনায়ও বেশ মনোযোগী এই তরুণ শিল্পী। গানের মতো তার একাডেমিক সফলতাও অবাক করবে ভক্ত অনুরাগীদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন আগেই। এবার একই বিশ্ববিদ্যালয়ে লোকগান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করলেন তিনি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লোকগান বিভাগে স্নাতকোত্তর পর্বের রেজাল্ট প্রকাশ হয়েছে। সেখান থেকে জানা যায়, লোকগান বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মিতু। তার সিজিপিএ ৩.৯৫!

এমন সফলতায় বেশ উচ্ছ্বসিত মিতু। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, প্রথমেই এই সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতা-মাতাসহ পরিবার ও আমার সংগীত বিভাগের শ্রদ্ধেয় শিক্ষাগুরুগণের প্রতি। এ পর্যায়ে এসে আলাদা করে কৃতজ্ঞ থাকতে হয় আমার ধর্মবাবা গোলাম রব্বানী রতনের কাছে। আমার শিক্ষাগুরু, আমার পথ প্রদর্শক, যিনি আমার মাথার ওপর বটবৃক্ষের ছায়া হয়ে সবসময় ছিলেন এবং আছেন।

মিতু আরও বলেন, একাডেমিক পড়াশোনা শেষ হলো। এখন সবার দোয়া ও ভালবাসা নিয়ে গানটাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই।

সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে মিতু বলেন, সংগীত রিলেটেড ভালো একটা চাকরি করতে চাই এবং সেই সেক্টরে যেন সবরকম গান নিয়ে কাজ করতে পারি। যেসব গান বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তির পথে, সেগুলো নিয়ে আমি দীর্ঘ সময় ধরে গবেষণা করতে চাই যাতে আমার প্রজন্ম আমার সহপাঠী বা আমার ছোট ভাই-বোন এগুলো দেখে উৎসাহিত হয়।

Tags: কোক স্টুডিওকোক স্টুডিও বাংলামিতুলালন সংগীতলিড বিনোদন
Previous Post

মেসিকে ‘রোনালদোর বেতনের বেশি’ দিতে প্রস্তুত আল হিলাল

Next Post

নির্মাতা বললেন, ‘পাপ’ এ ম্যাজিক টুইস্ট আছে

Next Post
একজন নারী ও একজন পুরুষ মোবাইল ফোনে কথা বলছেন, যুবকদের জীবনধারা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা বললেন, ‘পাপ’ এ ম্যাজিক টুইস্ট আছে

দুইজন পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT