চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ১ শিশুর মৃত্যু

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
11:37 পূর্বাহ্ন 31, মার্চ 2023
in গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে নির্মাণাধীন ভবনের ধসে শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে তিনজকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

রাত পৌনে একটায় বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

আহতরা হলেন,রুবেল (৩৫) মোছা. মুক্তা (১৫), মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পৌনে একটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটভাটা সংলগ্ন বাদল খানের বাড়ির সামনে রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদ এর নির্মানাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু ওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়। এসময় ধসে পড়া দেয়ালের নিচ থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চার বছের শিশু মুশফিক মারা যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: দুর্ঘটনাশিশু মৃত্যু
Previous Post

বেলেশ্বর মহাদেব মন্দিরে পূজা দিতে গিয়ে নিহত ৩৫

Next Post

রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক

Next Post
রাশিয়ায় আটক মার্কিন সাংবাদিকের ছবি, আন্তর্জাতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক

নেত্রকোনায় ঝড় ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষি জমি ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় ১৮ গ্রামে ঝড় ও শিলাবৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT