চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় খবরের কাগজ ফেরি করছেন সাফা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 30, মার্চ 2023
in বিনোদন
A A
রাস্তায় খবরের কাগজ বিক্রি করছেন সাফা, পথচারীদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে সে।

শীত কিংবা উষ্ণ, বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনোকিছু তোয়াক্কা করে না সে। এমনই এক পত্রিকার হকারের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী সাফা কবির!

বৃহস্পতিবার রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের পাশে প্রধান সড়কের আশপাশে  ও ফুটওভার ব্রিজে দেখা গেল, সাফা কবির হাতে পত্রিকা নিয়ে হকারি করছেন। গরম খবর, তাজা খবর, ১০ টাকা দিশ বিদেশের হট নিউজ পড়ে ফেলুন এসব বলতে বলতে তিনি পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছেন।

প্রথমবার দেখলেই যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির! শতশত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি সাফা! ভিড় ঠেলে তপ্ত দুপুরেই তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্য নির্মাতা অনন্য ইমন।

আহমেদ তাওকীরের চিত্রনাট্যে এই নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও একদিন।

পত্রিকার পাতা খুললেই চারপাশে শুধু নেতিবাচক খবর উঠে আসে। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে ‘খবরের ফেরিওয়ালা’-তে।

এরমধ্যে ঘটনাক্রমে ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে বিভিন্ন ঘটনায় সখ্যতা গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য! ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। চারপাশের এমন বাস্তবচিত্র উঠে আসছে ‘খবরের ফেরিওয়ালা’ নামের নাটকটিতে।

Tags: ইয়াশইয়াশ রোহাননাটকপত্রিকারাস্তালিড বিনোদনশুটিংসাফাসাফা কবির
Previous Post

মধ্যরাতে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

Next Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তুষারের বাড়িতে চলছে শোকের মাতম

Next Post
সড়ক দুর্ঘটনায় নিহত তুষারের পরিবারের শোকের মাতম. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তুষারের বাড়িতে চলছে শোকের মাতম

শামসুজ্জামান সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT