চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কথাগুলো এর আগে বলেননি মৌসুমী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 30, মার্চ 2023
in বিনোদন
A A
মৌসুমী সংবাদ সম্মেলনে কথা বলছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এরইমধ্যে সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। সম্প্রতি জয়ের এই ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী।

সাম্প্রতিক বেশকিছু বিষয় সহ ক্যারিয়ার ও যাপিত জীবন নিয়ে অনুষ্ঠানে জয়ের নানা প্রশ্নের উত্তর দেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই নায়িকা। অনুষ্ঠানের শেষে মৌসুমীর উদ্দেশে জয় বলেন,‘আমি এবং ক্যামেরাম্যান সহ সবাই এখান থেকে উঠে যাবো। ক্যামেরা চলতে থাকবে, আপনি শুধু একা ক্যামেরার দিকে তাকিয়ে এমন কথাগুলো বলবেন, যা এর আগে কখনও বলেননি।’

এটা বলেই জয়কে এসময় উঠে যেতে দেখা যায়। ক্যামেরার দিকে তাকিয়ে এসময় মৌসুমী বেশ কয়েকটি ইচ্ছার কথা বলেন। প্রথমে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে এসময় মৌসুমী বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’

সমস্ত ছবি ডিলিট করে দেয়ার আহ্বান জানিয়ে মৌসুমী এসময় আরও বলেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদা ভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোন কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবি গুলো জমা দেয়া হবে, এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

ভক্তদের উদ্দেশে সব শেষে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন আমার কিছু সাংগঠনিক ভাবে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে আমার সব ভক্তদের অনুরোধ করবো এটাকে সব সময় সচল রাখার জন্য।’

সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ডিআইজি হারুন, মামুনুর রশীদ সহ অনেকেই।

Tags: কেয়ামত থেকে কেয়ামতচ্যানেল আইজয়দেলোয়ার জাহান ঝন্টুনায়িকাবাঁধনমামুনুর রশীদমালেক আফসারীমৌসুমীলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
Previous Post

মাহির মা হওয়ার খবরে যে মিল খুঁজলেন অপু!

Next Post

নেশার টাকা জোগান না দেওয়ায় স্ত্রীকে হত্যা

Next Post
নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশার টাকা জোগান না দেওয়ায় স্ত্রীকে হত্যা

জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, শামসুজ্জামানের মুক্তির জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি চেয়ে জাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT