চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে গুগলকে হাজার কোটি রুপি জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 29, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
গুগলের অফিসের সাইনবোর্ড, গুগলের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে গুগলকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এই জরিমানার অর্থ  ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশনাও দেয়া হয়েছে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে। ন্যায্য বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা (সিসিআই) দ্বারা আরোপিত এক হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা গুগলকে দিতে হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ২৯ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এদিন এনক্ল্যাটের চেয়ারপার্সন বিচারক অশোক ভূষণ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সদস্য অলোক শ্রীবাস্তব জানিয়েছেন, গুগলের কার্যকলাপের বিষয়ে সিজিআই’র তদন্তের ক্ষেত্রে কোথাও ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা দিতে হবে গুগলকে।

২০২২-এর অক্টোবরে অ্যন্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।

এনক্ল্যাটের পক্ষ থেকে গুগল সংস্থাকে তাদের পরিচালন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল নির্মাতাদের অনেকগুলো অ্যাপ প্রি-ইন্সটল করতে বাধ্য করা যাবে না। প্লে-স্টোরের লাইসেন্সিং করার ক্ষেত্রে গুগল সার্চ পরিষেবা, গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ, জিমেইল বা অন্য কোনও অ্যাপ-এর প্রি-ইন্সটল করার বাধ্যতামূলক করা যাবে না। মোবাইলে গুগল সার্চ পরিষেবা প্রি-ইনস্টল করা নিশ্চিত করার জন্য মোবাইল নির্মাতাদের কোনও আর্থিক উৎসাহ দিতে পারবে না গুগল।

এছাড়াও অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্ট ডিভাইস বিক্রির জন্যও নির্মাতাদের আর্থিক উৎসাহ দেওয়া যাবে না বা এই বষয়ে নির্মাতাদের বাধ্যও করা যাবে না। ব্যবহারকারীদের প্রি-ইনস্টল করা অ্যাপগুলো আনইনস্টল করার সুযোগ দিতে হবে। ডিভাইস সেটআপের সময় ব্যবহারকারীদের সমস্ত সার্চ এন্ট্রি পয়েন্টের জন্য তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি সহজেই ডিফল্ট সেটিংস পরিবর্তন করার নমনীয়তাও দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags: গুগলভারত
Previous Post

দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত

Next Post

আয়োজকেরা মেয়েদের খেলাকে অসম্মান করেছে

Next Post
অভিনেত্রী ফুটবল খেলোয়াড়ের পোশাক পরা, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়োজকেরা মেয়েদের খেলাকে অসম্মান করেছে

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পরিষদে ইউএনও মুখ্য নির্বাহী কর্মকর্তা নয়, কেবলমাত্র সাচিবিক দায়িত্বে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT