চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর তিন প্রবাসী নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:58 অপরাহ্ন 29, মার্চ 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, প্রবাস সংবাদ
A A
প্রবাসী মহেশখালীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাস দুর্ঘটনায় কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মোহাম্মদ শেফায়েত মোজাম্মদ আসিফ ও মোহাম্মদ হোসেন নামের তিন প্রবাসী নিহত হয়েছেন। সৌদি আরবে নিহতদের পারিবারিক সুত্র জানায়, নিহত মোহাম্মদ শেফায়েত ও মোহাম্মদ আসিফ পরস্পর আপন খালাত ভাই। মোহাম্মদ আসিফ বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর পুত্র এবং মোহাম্মদ শাফায়েত বড় ডেইল এলাকার নুরুল ইসলামের পুত্র । তারা সোদি আরবের আল বাহা জেলায় মেইনটেন্সের কাজ করার সুবাদে কাছাকাছি থাকতেন।

পবিত্র রমজানের সময় আল্লাহর ঘর বায়তুল্লাহ দেখতে এবং পবিত্র ওমরা হজ্জ করার জন্য দুজনেই নিয়ত করেছিলেন। এ কারণে তারা ওমরা হজ্জ করতে পবিত্র মক্কা শরিফের উদ্দেশ্য বড় আকারের বাসটিতে উঠেছিলেন। পরে ওই দুর্ঘটনার খবর মহেশখালীর নিহতের বাড়িতে এসে পৌছলে স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ আলবাহা জেলার এক হাসপাতালের হিমঘরে রয়েছে বলে পরিবারে পক্ষ থেকে একটি সুত্র নিশ্চিত করে।

সোমবার ২৭ মার্চ সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় মাহায়েল রোড়ের একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ ঘটনা ঘটে। এতে নিহত বাসের ২০ জন যাত্রীর মধ্যে কক্সবাজারের মহেশখালীর তিনজন রয়েছে। এদের মধ্যে দুই জনের বিস্তারিত বিবরণ জানা গেলেও মোহাম্মদ হোসেনের বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক পাওয়া যায়নি। এঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন বলে সৌদি সরকার সে দেশের গণমাধ্যমেকে জানিয়েছেন।

নিহতদের আত্নীয় এডভোকেট নয়ন জানান, সৌদি আরবে নিহতদের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়ে সে দেশে অবস্থানরত দূতাবাসের সাথে পরিবারের যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের সহায়তা ও পরামর্শক্রমে লাশ দেশে আসলে বা সেখানেই দাফনের বিষয়টি পরে সিদ্ধান্ত নেয়া হবে। সৌদি আরবে নিহতদের অকাল মৃত্যুতে মহেশখালীর বড়মহেশখালী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: সড়ক দুর্ঘটনাসৌদি আরব
Previous Post

সৌদি আরবে ওমরাহ বাস দুর্ঘটনায় কুমিল্লার তিন জন নিহত

Next Post

‘এটি বেদনাদায়ক এক পরাজয়’

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, পরাজয়ের পর হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটি বেদনাদায়ক এক পরাজয়’

আইনজীবীদের মধ্যে উত্তেজনা, পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সমর্থিত আইনজীবীদের রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT