চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল তকমা পাওয়া ব্রুগেলের ছবিটি ২০ কোটি টাকায় বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 29, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তি একটি চিত্রের ছবি তুলছেন, যা একটি শিল্পকর্ম দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩শ’ ৮৬ বছরের পুরনো এবং প্রাথমিক ভাবে নকল বলে ধরে নেয়া খ্যাতিমান ফ্লেমিশ শিল্পী পিটার ব্রুগেলের একটি চিত্রকর্ম সম্প্রতি নিলামে তোলা হয়। গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত নিলামে চিত্রকর্মটি বাংলাদেশি মূল্যে প্রায় ১৯ কোটি ৮৪ লাখ টাকায় বিক্রি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফরচুন জানিয়েছে, খ্যাতিমান ফ্লেমিশ শিল্পী পিটার ব্রুগেলের আঁকা এই চিত্রকর্মটি ১হাজার ৬শ’৩৭ সালে চিত্রিত হয়। “দ্য ভিলেজ ল’য়ার” নামক চিত্রকর্মটি নাম প্রকাশে অনিচ্ছুক একজন সুইস ক্রেতা কিনে নেন। চিত্রকর্মটিতে দেখানো হয়েছে, কৃষকরা একজন আইনজীবীর কাছ থেকে সেবা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ইতিহাসবিদরা পেইন্টিংয়ের বিষয়বস্তুকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক হিসাবে দেখছেন।

চিত্রকর্মটি এক ফরাসি পরিবার তাদের বাসগৃহে খুঁজে পায়। তখন তারা জানতেন না এটা বিখ্যাত ফ্লেমিশ শিল্পীর আঁকা চিত্রকর্ম আর তাই চিত্রকর্মটি বহু বছর যাবৎ তাদের ঘরেই ছিল। ১৭ শতকে চিত্রিত এই তৈলচিত্রটিকে দীর্ঘদিন ধরে পরিবারটি নকল হিসাবে বিবেচনা করে আসছিল। কোন এক ডিসেম্বরে ধুলো পরিষ্কারের সময় ঘটনাক্রমে এটি আবিষ্কৃত হয়। জানা গেছে, পরিবারের পূর্বপুরুষেরা এই পেইন্টিংটি আসল হিসেবেই কিনেছিলেন, কিন্তু বছরের পর বছর ধরে আসল গল্পটি পরিবার থেকে মৌখিকভাবে সম্পূর্ণ হারিয়ে গিয়েছে।

১৫৬৪ সালে ব্রাসেলসে জন্মগ্রহণ করা চিত্রশিল্পী পিটার ব্রুগেল ফ্লেমিশ রেনেসাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে একজন পিটার ব্রুগেল দ্য এল্ডারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি গ্রামীণ জীবনের জীবন্ত চিত্র চিত্রায়ন করার জন্য বিখ্যাত ছিলেন। মূল্যবান এই পেইন্টিংটি ১১২ সেমি লম্বা এবং ১৮৪ সেমি চওড়া।

Tags: ফ্রান্স
Previous Post

ধূমপানে দাঁতের ক্ষতি এড়াতে যা করবেন

Next Post

প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

Next Post
প্রথম আলোর সাংবাদিকের ছবি, ব্যক্তিগত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

দম্পতি নওয়াজ ও আলিয়া, সম্পর্কের অবনতি সন্দেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে যাচ্ছে নওয়াজ-আলিয়ার দাম্পত্য জীবন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT