চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন অভিনয় থেকে দূরে শ্রাবন্তী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 28, মার্চ 2023
in বিনোদন
A A
শ্রাবন্তী পোজ দিচ্ছেন, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে আছেন। দুই মেয়ে রাবিয়াহ ও আরিশা’কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভালোই আছেন তিনি। তাকে সর্বশেষ দর্শকরা দেখেছিলেন ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে। মাঝে বেশ কয়েকবার ব্যক্তিগত কারণে দেশে এলেও ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।

তবে শ্রাবন্তী ভক্তদের জন্য সুখবর, এ মুহূর্তে অভিনয়ে না ফিরলেও এবারের ঈদে ছোট পর্দায় শ্রাবন্তীকে আবারো দেখা যাবে। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনের বিশেষ অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠান প্রযোজক।

এই আয়োজনে শ্রাবন্তী জানাবেন, কেন তিনি অভিনয় থেকে প্রায় এক যুগের বেশি সময় ধরে দূরে আছেন। ‘রং নাম্বার’-এর মত জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা শ্রাবন্তী একসময় ৫১বর্তী, সাত চার দুই, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, সিক্সটি নাইন, জোছনার ফুল সহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয়তার মধ্য গগনে থাকার যেমন আনন্দ ছিল, তেমনি অপ্রাপ্তির অনেক গল্পও ছিল। সেই গল্পগুলোই ‘রাঙা সকাল’-এ বলবেন শ্রাবন্তী।

জানাবেন, ব্যক্তি জীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছেন, ৪৩ কেজি ওজন ঝরিয়ে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। শরীর ভালো থাকলে, মনও ভালো থাকে-শুধুমাত্র সেজন্যই বাড়তি ওজন কমিয়েছিলেন তিনি। তবে এবার শ্রাবন্তী জানাবেন, সামনের দিনগুলো নিয়ে তার নতুন পরিকল্পনার কথা। ২০১০ সালে সর্বশেষ অভিনয় করলেও শেষ কবে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, শ্রাবন্তী নিজেও মনে করতে পারেননি। অনুমান করে বলেন, ‘১৬-১৭ বছর আগে তো হবেই’।

রুম্মান রশীদ খান ও খালেদা’র সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

Tags: অভিনয়নাটকরং নাম্বারশ্রাবন্তীসিনেমা
Previous Post

রূপগঞ্জ টাইগার্সকে উড়িয়ে আবাহনীর পাঁচে পাঁচ

Next Post

‘আমরা সৌভাগ্যবান আর্জেন্টিনার হয়ে খেলছি’

Next Post
মেসি ও ডি মারিয়া বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা সৌভাগ্যবান আর্জেন্টিনার হয়ে খেলছি’

শোকার্ত ছাত্রীর বিছানার পাশে হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রীর আত্মহত্যায় স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করছে পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT