চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে খুনের হুমকি দেয়া তরুণ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 27, মার্চ 2023
in বিনোদন
A A
সালমানকে হত্যার হুমকি দেয়া তরুণ গ্রেপ্তার, বাংলাদেশে পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার সালমান খানকে ইমেইলযোগে খুনের হুমকি দেয়া তরুণ গ্রেপ্তার। রবিবার যৌথ অভিযানে ওই তরুণকে গ্রেপ্তার করে যোধপুর ও মুম্বাই পুলিশ। মাত্র ২১ বছর বয়সী ওই তরুণের নাম ধাকড় রাম বিষ্ণোই।

রবিবারই তাকে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অভিনেতার অফিসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার দলবলের পক্ষে একটি ইমেল আসে। রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি ওই মেলটি পাঠায়। তাতে লেখা ছিল, মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে। পাশাপাশি দাবি ছিল, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়।

এমনকি সম্প্রতি লরেন্স বিষ্ণোই এক সাক্ষাত্‍কারে জানিয়েছে, সালমান খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য। এই ঘটনার পরই বান্দ্রা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়। তার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। মুম্বাই ও যোধপুর পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশেষ টিম গঠন করা হয়। অবশেষে রবিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড় রাম বিষ্ণোইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ইমেলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিলেন এই ধাকড় রাম।

পুলিশ অভিযুক্তের অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখে জানতে পারে, ধাকড় রাম বিষ্ণোইয়ের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সর্দারপুরায় একটি মামলাও দায়ের করা হয়। সালমান খানের মামলায় তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

সর্বশেষ ইমেইল যোগে পাওয়া এই হুমকি হালকা ভাবে নেয়নি সালমানের পরিবার। সালমানের বান্দ্রার বাড়ি গ্যালাক্সির সামনে বাড়ানো হয় নিরাপত্তা। কিছুদিন সব ধরনের ইভেন্টে অংশ নিতে নিষেধ করা হয় অভিনেতাকে।

গ্যাংস্টার বিষ্ণোই সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, সালমানকে হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। নিরাপত্তা কমালেই খুন হবেন সালমান। সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, নইলে পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন এই গ্যাংস্টার।

Tags: অভিনেতাতরুণবলিউডবিষ্ণোইসালমান খানসিনেমাহুমকি
Previous Post

স্বাধীনতা দিবসে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হট্টগোল

Next Post

রাম চরণের জন্মদিনে বদলে গেল সিনেমার নাম

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো সামনে একজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম চরণের জন্মদিনে বদলে গেল সিনেমার নাম

সৌদি আরব ও ইরানের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানেই বৈঠকে বসছেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT